,

অভিষেকের ‘দ্বিতীয়’ স্ত্রী ঐশ্বরিয়া!

news-image

বিনোদন ডেস্ক : বচ্চন পরিবারের পুত্রবধূ সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। পারিবারিক ও ধর্মীয় রীতিনীতি মেনে ঐশ্বরিয়াকে বউ করে ঘরে তোলেন অভিষেক। এ কথা গোটা বলিউডসহ জানা ভক্ত সমর্থক সবারই। কিন্তু নতুন খবর হল ঐশ্বরিয়া অভিষেকের প্রথম স্ত্রী নন। এর আগে অন্য এক নারীকে বিয়ে করেছিলেন বচ্চনপুত্র। অন্তত এমনটাই দাবি করেছিলেন জাহ্নবী নামের এক নারী।

সময়টা ঐশ্বরিয়া ও অভিষেকের বিয়ের সময়কার। নিজের হাত কেটে অভিষেকের নাম লিখে সংবাদমাধ্যমের সামনে হাজির হন ওই নারী। দাবি করেন, অভিষেকের সঙ্গে তার বিয়ে হয়েছে। অভিষেক লুকিয়ে তাকে বিয়ে করেছে। যা নিয়ে তোলপাড় শুরু করেন ওই নারী। শুধু তাই নয়, ঐশ্বরিয়া তার থেকে স্বামী অভিষেককে কেড়ে নিচ্ছেন বলেও সংবাদমাধ্যমের সামনে চিৎকার চেঁচামেচি শুরু করেন জাহ্নবী।

ভাবছেন সেই সময়কার পুরোনো কথা আবার নতুন করে কেন? কারণ অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ের সময়কার এমন চমকপ্রদ তথ্য প্রায় সবারই অজানা। তাছাড়া এবারের ‘বিগ বসে’র শো-তে অতিথি হয়ে আসছেন সেই আলোচিত জাহ্নবীই। বলিউড লাইফের খবর থেকে অন্তত এমনটাই জানা গেছে। জনপ্রিয় এই শো-তে নতুন করে তিনি কি বোমা ফাটান সেটা দেখার জন্যই এখন অপেক্ষা।

উল্লেখ্য, ২০০২ সালে রাজ কানওয়াড় পরিচালিত ‘ঢাই অক্ষর প্রেম কে’ ছবির কাজ করতে গিয়ে ঐশ্বরিয়ার সঙ্গে পরিচয় হয় অভিষেক বচ্চনের। ধীরে ধীরে বন্ধুত্বের দিকে মোড় নেয় তাদের সম্পর্ক। এর পর ‘কুছ না কাহো’ ছবিতে আবার জুটি বেধে কাজ করেন দুজন। ২০০৫ সালের ১২ জানুয়ারি নিউউয়র্কে ‘গুরু’ ছবির মুক্তির দিন ঐশ্বরিয়াকে প্রেমের প্রস্তাব দেন অমিতাভপুত্র।রাজি হয়ে যান ঐশ্বরিয়া। ১৪ জানুয়ারি দুই পরিবারের সম্মতিতে তাদের বাগদান সম্পন্ন হয়। এরপর ২০ এপ্রিল বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের বাড়ি ‘প্রতিক্ষা’য় গিয়ে ওঠেন পুত্রবধূ ঐশ্বরিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে