,

ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করতে পারবেন মাংস

news-image

অনলাইন ডেস্ক : কোরবানির ঈদে যাদের বাসায় ফ্রিজ নাই তাদের বাড়ে টেনশন। আবার অনেকের বাসায় ফ্রিজ থাকলেও জায়গা স্বল্পতার কারণে মাংস সংরক্ষণ নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়। যারা এমন সমস্যায় আছেন তারা কিন্তু ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করতে পারেন গরুর মাংস।

মাংস সংরক্ষণ নিয়ে আপনার চিন্তা আর ঝামেলার বোঝা একটু কমিয়ে দিতে আসুন ঘরোয়া পদ্ধতিতে মাংস সংরক্ষণ কিছু উপায় জেনে নেই।

১. জ্বাল দিয়ে সংরক্ষণ:
মাংস ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো হলুদ, লবণ মাখিয়ে পানি দিয়ে জ্বাল দিতে হবে। এই মাংস দিনে অন্তত দুবার জ্বাল দিলে দীর্ঘদিন ভালো থাকবে। এভাবে সংরক্ষণের ক্ষেত্রে মাংসে চর্বির পরিমাণ বেশি থাকলে মাংস অনেকদিন ভালো থাকে। কমপক্ষে ১৫ থেকে ২০ দিন মাংস ভালো রাখতে পারবেন।

২. রোদে শুকিয়ে সংরক্ষণ:
মাংস লম্বা লম্বা করে কেটে নিন। এরপর এতে লবণ হলুদ মেখে রোদে শুকিয়ে রাখুন। দেখবেন মাংস অনেক দিন অবধি ভাল থাকবে। মাংস শুকিয়ে ফেলার ফলে মাংসে কোনো পানি থাকে না। তাই মাংস দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। রোদে শুকানো মাংস রান্নার আগে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। এতে মাংস নরম হবে।

৩. মাংস ভেজে সংরক্ষণ :
মাংস ভেজে সংরক্ষণ করা যেতে পারে। মাংসে লবণ আর হলুদ মিশিয়ে ডুবো তেলে ভেজে সংরক্ষণ করতে পারেন। এতে মাংস নষ্ট হবে না। অনেকেদিন ভাল থাকবে।

৪. লবণ ও লেবুর রস দিয়ে সংরক্ষণ :
লবণ ও লেবু রস মাখিয়ে গরুর মাংস সংরক্ষণ করতে পারেন। মাংসের বড় বড় টুকরা ও কুচি মাংস কিমা করে আপনি তা সংরক্ষণ করতে পারেন।

কোরবানির মাংসগুলো সুষ্ঠুভাবে বণ্টন করেন। আর আপনার নিজের অংশের মাংসগুলো সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে অনেক দিন বেশ ভালোভাবেই তা খেতে পারবেন।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে