,

এক ফ্রেমে তামিম হাসান ও পরীমনি

news-image

বিনোদন প্রতিবেদক : এফএম রেডিওর শ্রোতাদের কাছে খুব জনপ্রিয় চরিত্র ‘লাভগুরু’র সঙ্গে প্রেম করছেন চিত্রনায়িকা পরীমনি, এটা পুরোনো খবর। তাঁদের এখন নিয়মিত একসঙ্গে দেখা যাচ্ছে। একসঙ্গে সময় কাটাচ্ছেন, বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, ফেসবুকে ছবি দিচ্ছেন, স্ট্যাটাস দিচ্ছেন। এমনকি তাঁরা একই ডিজাইনের পোশাকও পরছেন। মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে একটি ছবি পোস্ট করেছন পরীমনি। তাতে হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন ‘গ্রিন আইজ’।

এর মানে কী? ‘লাভগুরু’ তামিম হাসান বললেন, ‘আমরা একই রকম টি-শার্ট পরেছি। তবে দুটি দুই রঙের। ডিজাইনটি আমাদের দুজনেরই খুব পছন্দ। এই ডিজাইনে বাঘের চোখ রয়েছে। বাঘের সবুজ চোখ। ছবিটিও ভালো লেগেছে, তাই সবার জন্য দিয়েছি।’

এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ছবি ‘সোনা বন্ধু’। ছবিটি নিয়ে আশাবাদী পরীমনি। ঈদের ছুটিতে তিনি এখন আছেন পিরোজপুরে ভান্ডারিয়ায়, নানাবাড়িতে। ঢাকায় ফিরেই আবার কাজ শুরু করবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর