,

দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি আটকাতে নো বল, সমালোচিত পোলার্ড (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : বিপক্ষ দলের ব্যাটসম্যানের সেঞ্চুরি আটকাতে নো বল করে বিতর্কে জড়ালেন কায়রন পোলার্ড। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে এই ঘটনা ঘটেছে।

এভাবে নো বল করায় সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার শিকার হয়েছেন পোলার্ড। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের জয়ের জন্য মাত্র এক রান দরকার ছিল। ইভিন লিউস ৩২ বলে ৯৭ রানে স্ট্রাইকিং প্রান্তে ছিলেন। নন স্ট্রাইকিং প্রান্তে ছিলেন ক্রিস গেইল। কিন্তু বার্বাডোজ ট্রাইডেন্টসের বোলার পোলার্ড নো বল করায় ব্যাটে রান করার সুযোগ পেলেন না লিউস।
ম্যাচের পর ২৫ বছরের লিউস বলেছেন, সেঞ্চুরি না পেয়ে হতাশ। তবে কী আর করা যাবে।

৩৩তম বলে সেঞ্চুরি করতে পারলে লিউস ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বলে সেঞ্চুরি করার তালিকায় দ্বিতীয় স্থানে চলে আসতেন। সবচেয়ে দ্রুত সেঞ্চুরির রেকর্ডটি রয়েছে ক্রিস গেইলের দখলে। ২০১৩-তে আইপিএলে ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন গেইল।

পোলার্ডের এই কাজ বল সুরজ রণদীভের নো বলের কথা মনে করিয়ে দিয়েছে। ২০১০-এ ভারতের বীরেন্দ্র শেবাগ ৯৯ রানে অপরাজিত ছিলেন। সেই সময় রণদীভ নো বল করে বসেন। ম্যাচের পর ক্ষোভ উগরে দিয়েছিলেন বীরু। পরে শ্রীলঙ্কা বোর্ড ও অফ-স্পিনার রণদীভ বীরুর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন।

https://youtu.be/p9udtuGu-Vk

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর