,

সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণে ২ রোহিঙ্গা শিশু আহত

news-image

নিউজ ডেস্ক : উখিয়ার পাশ্বর্বতী নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ৩৪ নং পিলারের কাছে মিয়ানমারের উত্তর পাড়ায় স্থলমাইন বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শিশুরা হলেন- মিয়ানমারের উত্তর পাড়ার শাকের আহমদের ছেলে কায়সার (১০) ও নুরুল আমিনের ছেলে আলম (৭)। আহতদের উখিয়া শরণার্থী ক্যাম্পের এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোহিঙ্গা পারাপার ঠেকাতে জিরো পয়েন্টে স্থলমাইন পুঁতে রেখেছে মিয়ানমার সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে রোহিঙ্গা শিশু কায়সার ও আলম কয়েকটি মাইন দেখতে পেয়ে খেলার ছলে ঢিল ছুঁড়ে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে। তারমধ্যে একটি মাইন বিস্ফোরণ হলে গুরুতর আহত হয় দুই শিশু। এদের মধ্যে কায়সারের পায়ে ও আলমের কপালে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সীমান্ত পাড়ি দিয়ে এপারে নিয়ে আসে।

৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মনঞ্জুরুল হাসান খান জানান, মাইন বিস্ফারণ ঘটনায় মিয়ানমারের ওপারে ২ শিশু আহত হওয়ার খবর পেয়েছি।

উল্লেখ্য, গত সোমবার জেলার নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ৩১নং পিলারের রায়বুনিয়া এলাকায় স্থলমাইন বিস্ফোরণে সাবেকুন্নাহার (৪৫) নামের এক রোহিঙ্গা গুরুতর আহত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর