,

টাঙ্গাইলে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, ড্রোনসহ ২ ব্যক্তি আটক

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের এলেঙ্গায় জঙ্গি অভিযান সমাপ্ত ঘোষণা করেছে র‌্যাব। অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক দুই ব্যক্তি হলেন- বাড়ির মালিক আবুল হোসেন চিশতিয়ার দুই ছেলে মাছুম (৩০) ও খোকন (২৫)।

এছাড়া বাড়িটি থেকে একটি ড্রোন ও দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে আইনশৃংখলা বাহিনী। র‌্যাব- ১২ এর কমান্ডার সেলিম মো, জাহাঙ্গীর আলম মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে অভিযান সমাপ্তির কথা জানান।

এর আগে সোমবার রাত সাড়ে ১২টার দিকে এলেঙ্গার মসিন্দা এলাকায় একতলা একটি বাড়ি ঘেরাও করে র‌্যাব-১২ এর সদস্যরা। পরে ভোরে সেখানে অভিযান চালানো হয়।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার বীনা রানী দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতি উপজেলার এলেঙ্গা মসিন্দা এলাকার হাসান চিশতির বাড়ি ঘিরে রাখা হয়।

পরে মঙ্গলবার সকালে সেখানে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক, একটি ড্রোন, বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানায় র‌্যাব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর