,

বাসমতি চালের বিফ বিরিয়ানি

news-image

ঈদে বিশেষ পদ ছাড়া কি অতিথি আপ্যায়ন চলে? তাই আনন্দের ঈদে অতিথির জন্য প্রস্তুত করতে পারেন বাসমতি চালের বিফ বিরিয়ানি। চলুন, দেখে নিই এর প্রস্তুত প্রণালি।

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে মাংসসহ (দই, চিনি, কেওড়া জল, ঘি, পেঁয়াজ, বেরেস্তা, কাঁচামরিচ বাদে) সব মসলা দিয়ে কষিয়ে রান্না করুন।

রান্নার শেষের দিকে দই, চিনি দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে ঝোল মাখা মাখা হলে নামিয়ে ফেলুন। এবার অন্য একটি প্যানে বা রাইস কুকারে বাসমতি চাল, স্বাদমতো লবণ, তিন চা চামচ ঘি, লেবুর রস আর পরিমাণমতো পানি দিয়ে রাইস রান্না করে নিন।

রাইস রান্না হয়ে গেলে কিছু রাইস তুলে নিয়ে বিফ ঢেলে দিয়ে পেঁয়াজ, বেরেস্তা, ঘি, কাঁচামরিচ ছিটিয়ে দিয়ে বাকি রাইসটা ওপর থেকে দিয়ে দমে রাখুন ২০/৩০ মিনিটের মতো। রাইস কুকারে করলে অন করে দিতে হবে।

প্রায় ২০/৩০ মিনিট পর রাইসটা হালকা হালকা করে মিক্স করে নিলে হয়ে যাবে মজাদার বাসমতি চালের বিফ বিরিয়ানি।

 

যা যা প্রয়োজন

গরুর মাংস—দেড় কেজি

বাসমতি চাল—দুই কাপ

কালো এলাচ—দুটি

সাদা এলাচ—চার/পাঁচটি

লবঙ্গ—পাঁচ/ছয়টি

গোলমরিচ—আট/দশটি

কাবাব চিনি—তিন/চারটি

দারুচিনি—একটি

তেজপাতা—দুটি

ধনে গুঁড়া—আধা চা চামচ

আস্ত জিরা—আধা চা চামচ

মরিচ গুঁড়ো- আধা চা চামচ

লবণ—স্বাদমতো

দই—আধা কাপ

কেওড়া জল—দুই চা চামচ

তেল—পরিমাণমতো

পেঁয়াজ কুচি—আধা কাপ

আদা বাটা—এক চা চামচ

রসুন বাটা—আধা চা চামচ

কাঁচামরিচ—সাত/আটটি

ঘি—তিন চা চামচ

লেবুর রস—এক চা চামচ

পেঁয়াজ বেরেস্তা—আধা চা চামচ

চিনি সামান্য

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে