,

দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে মুশফিক-নাসির

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। টাইগারদের স্কোর ৬ উইকেটে ২৫৩ রান।

সকালে ব্যাট করতে নামা বাংলাদেশ ৩ ওভারে ৫ রান করে। যার ফলে স্কোর দাড়ায় ২৫৮/৬।

মুশফিকুর রহীম ৬২ এবং নাসির হোসেন ১৯ রান নিয়ে ক্রিজে রয়েছেন। এর আগে প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। তবে দিনের শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। ওপেনিংয়ে তামিম-সৌম্য জুটি ধৈর্য্যের পরিচয় দিলেও নাথান লায়নের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন তামিম। ৩৪ বলে ৯ রান করেন তিনি। এরপর দলীয় স্কোর ২১ এ পৌঁছাতেই আবারও সেই লায়নের আঘাত। এবার ইমরুলকে এলবিডব্লিউ’র ফঁদে ফেলেন তিনি। ইমরুল করেন ১১ বলে ৪ রান।

পরে সৌম্য-মমিনুল জুটি দলের হাল ধরলেও তা বেশি দূর নিয়ে যেতে পারেননি। প্রথম সেশনের শেষে সেই লায়নেরই শিকার হন সৌম্য সরকার। ৮১ বলে ৩৩ রান করা সৌম্যকেও এলবিডব্লিউ করে প্যাভিলিয়নে পাঠান তিনি। এরপর দলীয় ৮৫ রানে লায়নের আঘাতে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মমিনুল। এর আগে ৬৭ বরে ৩১ রান করেন তিনি। পরে সাকিবকে ব্যক্তিগত ২৪ রানে প্যাভিলিয়নে ফেরান আরেক স্পিনার অ্যাশটন অ্যাগার। ম্যাথু ওয়েডের তালুবন্দী হন সাকিব। আর প্রথম দিনের শেষ সময়ে দলীয় ২২২ রানে বিদায় নেন সাব্বির। এর আগে এক ১৩৬ বলে ৬৬ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর