,

‘বেহাল রাস্তার চাইতে বিএনপির অবস্থা আরও খারাপ’

news-image

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সহায়ক সরকারের মতো মামা বাড়ির আবদার তারা যতই করুক সহায়ক সরকার ছাড়াই বিএনপি নির্বাচনে আসবে, বিএনপি আন্দোলন ডেকে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে। বেহাল রাস্তার চাইতে বিএনপির অবস্থা আরও খারাপ। ‘ আজ সোমবার বেলা ১১টায় বেগমগঞ্জ ও লক্ষ্মীপুর সড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আন্দোলন করার সক্ষমতা তাদের কতটুকু আছে তা জানি না, তবে এতটুকু জানি যে বাংলাদেশের জনগণ তাদের সঙ্গে নেই, যদি জনগণ তাদের সঙ্গে থাকতো তাহলে ঘোষণা দিয়ে দু-চার শ লোকজন নিয়ে ঢাকা শহরে মিছিল বের করতে পারত।

এ ছাড়া সড়ক পরিদর্শন করে মন্ত্রী বলেন, অতিবৃষ্টিতে রায়পুর-লক্ষ্মীপুর ও বেগমগঞ্জ সড়কের যে ক্ষতি হয়েছে তা ১৫ দিন থেকে ১ মাসের মধ্যে সংস্কার করা হবে। এ কাজের জন্য ৯৪ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

পরে স্থানীয় চন্দ্রগঞ্জ বাজারে আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখেন মন্ত্রী। এ সময় তিনি আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট চান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর