,

আগামী বছরের অক্টোবরে জাতীয় নির্বাচন হতে পারে : অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী বছরের অক্টোবরের মাঝামাঝি জাতীয় নির্বাচন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ঈদের ছুটি শেষে সোমবার সচিবালয়ে এসে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে সচিবালয়ে ঢোকেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, অর্থ বিভাগের সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুনসহ অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আশা করছি, আগামী বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন যেভাবে তাদের পরিকল্পনা এঁটেছে, তাতে তাই মনে হয়। নির্বাচন কমিশনের বড় কোনো কাজ দেখছি না। যে কাজ আছে, সেটা ভোটার তালিকা হালনাগদ এবং নির্বাচনী আসন্ন পুর্নবিন্যাস। এগুলো খুবই সামান্য কাজ, তাতে আমরা আশা করছি, আগামী বছরের অক্টোবরেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পরে উপস্থিত সাংবাদিকদের আলাপকালে তিনি আরো বলেন, জাতীয় নির্বাচন খুবই কাছে। তবে গ্রামে নির্বাচনি আমেজের তেমন কোনো চিত্র চোখে পড়েনি।

মানুষের মধ্যে এখন মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ আছে। এ বিষয়ে আমরাও উদ্বিগ্ন, একই সঙ্গে ক্ষুব্ধও। তিনি আরো বলেন, শান্তিতে নোবেল প্রাইজ জয়ী অন সান সু চি রোহিঙ্গা নির্যাতনকে কিভাবে সমর্থন করে যাচ্ছেন, বিষয়টি আমার বোধগম্য নয়। এ নিয়ে তিনি যে পদক্ষেপ নিয়েছেন, তা ঘৃণিত।
অর্থমন্ত্রী বলেন, মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে আমাদের সরকার উদ্বিগ্ন ও ক্ষুব্ধ, আমরা মনে করি, এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন। মিয়ানমারের সঙ্গে আমরা সম্পর্কে ভালো রাখার চেষ্টা করছি। রোহিঙ্গা ইস্যুতে অং সান সু চির পদক্ষেপ ঘৃণিত ও নিন্দিত। নোবেল শান্তি পুরস্কার জয়ী অং সান সু চির মিয়ানমার সরকারের এ কর্মকাণ্ডের প্রতি কিভাবে সমর্থন যুগিয়ে যাচ্ছেন, সেটা আমাদের বোধগম্য নয়।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর