,

হেরে কিছুটা চাপে আছি : স্মিথ

news-image

স্পোর্টস ডেস্ক : ঢাকা টেস্টে বাংলাদেশের কাছে শোচনীয়ভাবে হেরে নিজ দেশেই তীব্রভাবে সমালোচিত হচ্ছেন অজি ক্রিকেটাররা। একই ঘটনা চট্টগ্রাম টেস্টে ঘটলে ২৯ বছর পর র‌্যাংকিংয়ে ৬ নম্বরে নেমে যাবে ক্রিকেটের অন্যতম পরাশক্তি।

অর্থাৎ ভীষণ চাপ নিয়ে মাঠে নামছে সফরকারীরা। তাই এ ম্যাচটিকে বাঁচা-মরার লড়াই বলেই মনে করছেন টিম অস্ট্রেলিয়া। যেভাবেই হোক ম্যাচটি তারা জিততে চান- এমনটাই জানালেন সফরকারী অধিনায়ক স্টিভ স্মিথ।

সোমবার বন্দরনগরীতে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্ট। তার আগে রবিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্মিথ বলেন, সিরিজে আমরা ১-০ তে পিছিয়ে আছি। সমতায় শেষ করতে হলে আমাদের এ টেস্ট জিততেই হবে। গেল সপ্তাহের চেয়ে আমাদের অনেক ভালো খেলতে হবে। ইতিবাচক দিক হচ্ছে, ম্যাচটি জিততে দলের সবাই নিজের সবটুকু ঢেলে দিতে চায়।

অজি অধিনায়ক বলেন, স্কোরলাইন যাই হোক, আন্তর্জাতিক ম্যাচ সবসময়ই চাপের। এ মুহূর্তে আমরা কিছুটা চাপে আছি। ম্যাচটি আমাদের জিততেই হবে। বলতে পারেন এটি একরকম বাঁচা-মরার ম্যাচ। তবে চাপ নিতে আমরা অভ্যস্ত।

বাংলাদেশ প্রসঙ্গে স্মিথ বলেন, গেলো ম্যাচে যেভাবে খেলেছে, তাতে অবশ্যই আত্মবিশ্বাসে টইটম্বুর থাকবে বাংলাদেশ। ঘরের মাঠে তারা এখন কঠিন প্রতিপক্ষ। জিততে হলে আমাদের অনেক ভালো খেলতে হবে।

ভেন্যু পছন্দ না হওয়ায় সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলেনি অস্ট্রেলিয়া। অবশ্য এখন তা নিয়ে আফসোস হচ্ছে অস্ট্রেলিয়ার। ঢাকা টেস্টে ২০ রানে হারের পর তার দরকার অনুভব করে তিনি বলেন, প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে তা আমাদের জন্যই ভালো হতো। তবে সেটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। প্রথম টেস্টে আমরা নিজেদের কাজ সঠিকভাবে করতে পারিনি। আমাদের যতটা ভালো খেলার কথা, ততোটা পারিনি। বাংলাদেশ আমাদের স্রেফ উড়িয়ে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর