,

প্রতিদিনই কোরবানি করা উচিত : মিশা

news-image

বিনোদন প্রতিবেদক : গত ঈদের চেয়ে এবারের ঈদটা বেশি স্বস্তিতে কেটেছে চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগরের। পরিবারের সঙ্গে আনন্দেই সময় কাটিয়েছেন তিনি।

মিশা বলেন, ‘এবারে ঈদটা অনেকটাই স্বস্তিতে কাটিয়েছি। কারণ গত রোজার ঈদটাতে আমার চলচ্চিত্রের অনেক ধরনের ঝামেলা ছিল, মানসিকভাবে চাপে ছিলাম, সেই তুলনায় এবারের ঈদটাতে স্বস্তি লাগছে।’

চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা বলেন, ‘আমাদের চলচ্চিত্র একটা কোথাও জিম্মি হয়েছিল। সেখান থেকে আমরা কিছুটা হলেও বেরিয়ে আসতে পেরেছি। সরকারি নীতিমালায় যে অসংগতি ছিল, তা এখন ঠিক করা হচ্ছে। এরই মধ্যে মন্ত্রণালয়ে নতুন নীতিমালা পরীক্ষা করা হচ্ছে। কিছুদিনের মধ্যে নতুন নীতিমালা প্রকাশ করা হবে। তারপর সরকারিভাবে সিনেমা হলের প্রজেক্টর ও প্রজেকশনের ব্যবস্থা হচ্ছে। সিনেমা হলের সঙ্গে আমাদের একটা দূরত্ব তৈরি হয়েছিল, যা চলচ্চিত্রের সিনিয়রদের নিয়ে আমরা বসে শেষ করেছি।’

শাকিব খানের সঙ্গে চলচ্চিত্র পরিবারের দ্বন্দ্ব নিয়ে মিশা বলেন. ‘শাকিব খানের সাথে চলচ্চিত্র পরিবারের একটা ঝামেলা ছিল যা নিরসনের পথে। কারণ শাকিব এই বিষয়ে আমাদের সাথে কথা বলেছে। সব কিছু মিলিয়ে এবারের ঈদটা অনেকটাই স্বস্তিতে কেটেছে।’

কোরবানি নিয়ে মিশা বলেন, ‘আমরা আসলে কোরবানি মানে বুঝি কে কত বড় বা সুন্দর গরু কোরবানি দিতে পারল। আমার কাছে মনে হয় শুধু একদিন নয়, কোরবানি প্রতিদিনই দেওয়া উচিত। ঈদের মধ্যে যে কোরবানি সেটা আইকনিক মাত্র। দেখেন আল্লাহ সবচেয়ে বেশি কোরবানি দেন, কারণ তিনি বলেছেন এই কাজ করো আর এই কাজ করো না। যে কাজটা না করেছেন সেই কাজটিও আমরা করছি, আবার যখন তার কাছে ক্ষমা চাইছি তখন তিনি ক্ষমা করছেন বলে আমরা বিশ্বাস করি। আমরা মানুষ হিসেবে অনেক কাজই করি যা করা উচিত নয়, এ রকম বিষয় বারবারই সামনে আসবে, সেই বিষয়গুলোকে আমরা প্রতিদিনই কোরবানি করতে হবে। তা হলেই আমরা বা পরবর্তী প্রজন্ম সুন্দর একটা পৃথিবী পাবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর