,

চুল পড়া সমস্যার সমাধানে ঘরোয়া টিপস

news-image

লাইফস্টাইল ডেস্ক :বেড়েই চলেছে চুল পড়ার সমস্যা। কিন্তু সমস্যা যেমন আছে তেমনই রয়েছে সমাধানও।

ঘরোয়া উপায়ে কীভাবে চুলের পরিচর্যা করবেন তারই কিছু টিপস রইল আপনাদের জন্য।
১. পানিতে সামান্য চা পাতা দিয়ে ফুটিয়ে নিন। তারপর সেই লিকার ছেঁকে তার সঙ্গে মিশিয়ে নিন লেবুর রস। চুলের শুষ্কভাব এড়াতে শ্যাম্পুর পর চুলে লাগান লেবু ও চায়ের লিকারের এই মিশ্রণ।

২. এই সময় প্রায়ই স্কাল্পে দুর্গন্ধ হয়ে থাকে, তা এড়াতে চুল ধোয়ার সময় লেবুর রস লাগান।
কখনও কখনও লেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন গোলাপ জল কিংবা গ্লিসারিন।

৩. সবসময় চুল পরিস্কার রাখা খুবই জরুরি। সর্বদা শ্যাম্পু না করে কখনও কখনও পানি দিয়েই ভাল করে চুল ধুয়ে ফেলুন। চুল ধুয়ে লাগিয়ে নিন ডিমের সাদা অংশ ও লেবুর সংমিশ্রণ। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন। ডিমের সাদা অংশ চুলের উজ্জ্বলতা বাড়ায়।

৪. বৃষ্টিতে একটি প্রধান সমস্যা খুশকি। তা থেকে মুক্তি পেতে টি ট্রি অয়েল বা অন্য কোনও এসেনসিয়াল অয়েলের সঙ্গে মিশিয়ে নিন গোলাপ পানি। হাতেনাতে উপকার পাবেন।

৫. হাতে যদি সময় থাকে, তাহলে বেসন, পাকা পেঁপে ও লেবুর রস দিয়ে একটি মিশ্রণ তৈরি করে ফেলুন। মিশ্রণটি স্কাল্পে লাগিয়ে রাখুন ঘন্টাখানেক। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৬. চুলের স্বাস্থ্য বজায় রাখতে রাতে তেল গরম করে ম্যাসাজ করুন। সকালে ঘুম থেকে উঠে চুল ধুয়ে ফেলুন লেবুর রস বা অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে। ব্যস তাহলেই কেল্লাফতে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে