,

সঞ্জয়কে ভারমুক্ত করলেন দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের খ্যাতিমান পরিচালক সঞ্জয় লীলা বানসালি এখন অনেকটাই ভারমুক্ত। এর কারণ আলোচিত ছবি ‘পদ্মাবতী’র মূল চরিত্র দীপিকা পাড়ুকোন শেষ করেছেন তাঁর অংশের শুটিং। ডিএনএ ইন্ডিয়া জানিয়েছে, মূল চরিত্রের শুটিং শেষ হওয়ায় এখন অনেকটাই হাঁফ ছেড়েছেন পরিচালক সঞ্জয়, কারণ ছবিটি নিয়ে কম ঝামেলা তো হয়নি!

পদ্মাবতীর সেটের একটি সূত্র জানায়, ‘দীপিকা চলচ্চিত্রে তাঁর অংশের শুটিংয়ের কাজ শেষ করে ফেলেছেন। তবে আরো পাঁচদিন শুটিংয়ে আসবেন তিনি। যদি চলচ্চিত্রে জোড়াতালির কোনো প্রয়োজন হয় তাহলেই ডাকা হবে দীপিকাকে। আর এই জোড়াতালির কাজ তখনই শুরু হবে, যখন রণবীর সিং ও শহিদ কাপুর চলচ্চিত্রে তাঁদের নিজেদের অংশের শুটিং শেষ করবেন।’

পদ্মাবতী চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাডুকোন। সাম্প্রতিক একটি টুইটে ‘বাজিরাও মাস্তানি’ খ্যাত এই অভিনেত্রী পদ্মাবতীকে তাঁর অভিনয় জীবনের সবচেয়ে কঠিন চরিত্র হিসেবে আখ্যা দেন। রানি পদ্মাবতীর উপাখ্যানের ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে ‘পদ্মাবতী’ ছবিটি। ছবিটিতে রণবীরের চরিত্রের নাম আলাউদ্দিন খিলজি। ছবিটিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। অন্যদিকে, মেওয়ারের শাসক রাজা রতন সিংয়ের চরিত্রে অভিনয় করছেন শহিদ কাপুর।

এটি বানসালির পরিচালনায় দীপিকার তৃতীয় চলচ্চিত্র। প্রথম দুটি চলচ্চিত্রের নাম ছিল ‘বাজিরাও মাস্তানি’ ও ‘গলিও কি রাসলীলা রামলীলা’। ‘পদ্মাবতী’ ছবিটি এ বছরের ১৭ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর