সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুশফিক-মন্ডির সপ্তম ঈদ

news-image

২০১১ সালের জুন। মাহমুদউল্লাহ রিয়াদের গায়ে হলুদের দিন চূড়ান্ত। বন্ধুর আমন্ত্রণে গায়ে হলুদ অনুষ্ঠানে হাজির হন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। সেখানে গিয়েই রিয়াদের শ্যালিকা জান্নাতুল কিয়াইয়াত মন্ডির সঙ্গে পরিচয় হয় তার। তাতেই মন্ডিকে ভালো লেগে যায় মুশফিকের। শুরু হয় মনের লেনাদেনা।

সবশেষে জীবনসাথী। ২০১৪ সালের সেপ্টেম্বরের দিকে বিয়ের পিঁড়িতে বসেন মুশফিক ও মন্ডি। বিয়ের পর টানা টুর্নামেন্টের ধুম পড়ে। ব্যস্ত হয়ে পড়েন মুশফিক। জিম্বাবুয়ে সিরিজ, বিশ্বকাপ, বিসিএল, পাকিস্তান সিরিজ। যার মাঝে আটতে যায় মুশফিক-মন্ডি দম্পতির মধুচন্দ্রিমা। এরপর মাঠের ব্যস্ততা সেরে নববধূকে নিয়ে মালদ্বীপে উড়াল দেন মুশফিক।

এমন রোমান্টিক যুগল মুশফিক-মন্ডির আজ সপ্তম ঈদ। পরিবার-পরিজন নিয়ে ঢাকায় ঈদ করছেন মুশফিক। ঈদের একদিন পর চট্টগ্রাম টেস্ট। হাতে খুব একটা সময় নেই। ফলে পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করে শনিবার রাত সাড়ে ৮টার ফ্লাইটে চট্টগ্রামে যাবেন মুশি।

এদিকে ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে প্রায় সাড়ে তিনদিনে পরাজিত করার পর মুশফিক বাহিনীর মনে ‘বাংলাওয়াশের’ স্বপ্ন। সিরিজের দ্বিতীয় টেস্টে হারাতে পারলেই সেই স্বপ্ন পূরণ হবে টাইগারদের। ঈদের দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবেন চট্টগ্রামে আসা দু’দলের ক্রিকেটাররা। টেস্ট ম্যাচের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ১টা থেকে ৩টা বাংলাদেশ, ৩টা থেকে ৫টা অনুশীলন করবে অস্ট্রেলিয়া দল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা