,

আফতাব আহমেদকে স্মরণ করলেন অজি স্পিনার ওকেফি

news-image

ব্যাট হাতে যখন ২২ গজে নামতেন, গ্যালারি মাতাতে জুড়ি ছিল না আফতাব আহমেদের। কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে জয়ের সঙ্গেও জড়িত আফতাব। গিলেস্পিকে হাঁকানো সেই ছক্কাই তো বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দিয়েছিল। কিন্তু আফতাবের ক্যারিয়ারটা দীর্ঘায়িত হয়নি। সেই ভুলে যাওয়া আফতাবকে স্মরণ করলেন দ্বিতীয় টেস্ট উপলক্ষে অস্ট্রেলিয়া থেকে উড়ে আসা স্পিনার স্টিভ ওকেফি।

আফতাবের ক্যারিয়ারে যেমন বিতর্ক ছিল, তেমনি বিতর্ক আছে ওকেফির জীবনেও। কিন্তু এ দুজনের দেখা হলো কীভাবে? পাঠকদের জানিয়ে রাখি, ওকেফির এই প্রথম বাংলাদেশে আসা নয়! ২০০৪ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে এসেছিলেন বাংলাদেশে। ফতুল্লায় প্লেট পর্বের ফাইনালে বাংলাদেশের কাছে ৮ রানে হেরেছিল অস্ট্রেলিয়া।

আফতাব আহমেদ এখন। ছবি: ইন্টারনেট

সেই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছিল আফতাব আহমেদের ৭০ বলে ৫৭ রানের ইনিংস। ওই ইনিংসের কথা স্মরণ করে ওকেফি বললেন, ‘আমি ১ উইকেট পেলেও ৬৫ রান করেছিলাম।

তারপরও ম্যাচটা জিততে পারিনি। আফতাব খুব ভাল ব্যাটিং করেছিল। মনে আছে, খুব ভাল একটা ম্যাচ হয়েছিল। ‘

আইসিএল কেলেঙ্কারির পর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল মারকুটে ব্যাটসম্যান আফতাবের। তার অনেক পরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ওকেফির। মদ্যপ অবস্থায় একাধিকবার তিনি সংবাদ শিরোনামে এসেছেন। তবে উপমহাদেশের মাটিতে ভারতের বিপক্ষে জাদুকরী বোলিং করে তিনি সবার নজর কেড়েছেন। টাইগারদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তার মাঠে নামার জোর সম্ভাবনা আছে

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর