,

পেলে নয়, এবার নতুন ‘ফুটবল সম্রাট’ রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : রেকর্ড আর ক্রিশ্চিয়ানো রোনালদো দু’টোই যেন সমার্থক। রিয়াল মাদ্রিদ হোক আর পর্তুগাল কিংবা সাদা হোক বা মেরুন, সব জার্সিতেই সিআর সেভেন নিজের প্রতিভার ছাপ রেখেছেন।

মাত্র আট বছর রিয়ালে থেকেই ভেঙে দিয়েছেন রাউল গঞ্জালেসের ৩২৩ গোলের রেকর্ড।
পর্তুগিজ মহাতারকা এবার টপকে গেলেন পেলেকে। ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচ খেলে ৭৭ গোল করেছিলেন ফুটবল সম্রাট। বৃহস্পতিবার ফারো আইল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করে জাতীয় দলের হয়ে গোল করার ক্ষেত্রে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাপিয়ে গেলেন সিআর সেভেন।

২০০৩ সালে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক ঘটান ক্রিশ্চিয়ানো৷ ফিগো-ডেকোদের পাশে নিজেকে মেলে ধরতে বেশি সময় লাগেনি তার। ২০০৬ বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পর তাকে ক্যাপ্টেন করার জোরালো দাবি ওঠে পর্তুগালে। ২০০৭ সিআর সেভেনকে দলের আর্মব্র্যান্ড সঁপে দেয় পর্তুগাল ফুটবল ফেডারেশন। জাতীয় দলের হয়ে তার সেরা পারফরম্যান্স ২০১৬ ইউরো কাপ জয়।

মেরুন জার্সিতে ১৪৪ ম্যাচ খেলে ৭৮ করেছেন তিনি। দেশের হয়ে গোল করার ক্ষেত্রে সবচেয়ে আগে রয়েছেন ইরানের আলি দাই(১০৯ গোল)। তারপর রয়েছেন হাঙ্গেরির ‘গ্যালপিং মেজর’ ফেরেঙ্ক পুসকাস(৮৪ গোল)। তবে যে ফর্মে রয়েছেন তিনি কোথায় গিয়ে থামবেন সেটা একমাত্র রোনালদো নিজেই জানেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর