,

মাইলফলক ছোঁয়ার দিনে অবসরের ইঙ্গিত দিলেন মালিঙ্গা

news-image

স্পোর্টস ডেস্ক :বৃহস্পতিবার ভারতের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে একটি উইকেট পান লাসিথ মালিঙ্গা। ১৩১ রান করা বিরাট কোহলিকে আউট করে ২৪৯ রানের জুটি ভাঙেন তিনি। এই উইকেট পাওয়ার মধ্য দিয়ে ওয়ানডেতে ৩০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন অভিজ্ঞ এই পেসার। তবে দিনশেষে অবসর ঘোষণার ইঙ্গিত দিয়েছেন তিনি।

অবসরের বিষয়ে মালিঙ্গা বলেন, ‘পায়ের ইনজুরির কারণে অনেকদিন খেলতে পারিনি। ১৯ মাস পর খেলছি। জিম্বাবুয়ে ও ভারতের বিপক্ষের সিরিজে আমি ভালো খেলতে পারিনি। এই সিরিজ শেষে আমি দেখব যে আমি কোথায় আছি। তারপর আমি মূল্যায়ন করে দেখব এই শরীর নিয়ে আর কতদিন আমার খেলা চালিয়ে যাওয়া উচিত। আমি যতই অভিজ্ঞ হই না কেন, দলের হয়ে যদি আমি ম্যাচ জিততে না পারি তাহলে এখানে থাকার কোনো মানে হয় না। হয়তো আরো ৩ কিংবা ৪ মাস দেখব। তারপর আমি পুনঃরায় ভেবে দেখব। এই সময়ের মধ্যে আমি যতগুলো ম্যাচ খেলব সেগুলোতে যদি আমার কাছ থেকে দল যা প্রত্যাশা করে সেটা দিতে না পারি, তাহলে আমি হাসিমুখে অবসরে যাব।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর