,

‘অতিরিক্ত রোহিঙ্গাদের চাপ বহন করার ক্ষমতা আমাদের নেই’

news-image

কুমিল্লা প্রতিনিধি : অতিরিক্ত রোহিঙ্গাদের চাপ বহন করার ক্ষমতা আমাদের নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় মহাসড়ক পরিদর্শনে এসে এসব কথা বলেন।

তিনি বলেন, মায়ানমারে সমস্যার কারণে রোহিঙ্গারা মানবিক বিপর্যয়ের মাঝে পড়েছে। তারা সীমান্তে মানবেতর জীবন যাপন করছে। সম্প্রতি বাংলাদেশে ১৮ থেকে ২০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে, তাদের নিয়ে আমরা উদ্বিগ্ন। অতিরিক্ত রোহিঙ্গাদের কারণে আমাদের সামাজিক বিপর্যয় ঘটতে পারে।

তিনি আরো বলেন, জাতিসংঘ আমাদের বলেছে সীমান্ত খুলে দিতে। কিন্তু রোহিঙাদের দায়িত্ব নেয়ার সামর্থ আমাদের নেই।

দেশের মহাসড়ক যানবাহন চলাচলের উপযোগী উল্লেখ করে মন্ত্রী বলেন, এবার ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক হচ্ছে। এসময় সড়ক ও জনপদের বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর