,

প্রথম দিনেই ঢাকা অ্যাটাক ছবির প্রথম গানের ৩ লাখ দর্শক

news-image

বিনোদন প্রতিবেদক : দীপঙ্কর দীপন পরিচালিত কপ থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ ছবির প্রথম গান প্রকাশ হয়েছে গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে। গানটির শিরোনাম ‘টুপটাপ চুপচাপ’। এতে কণ্ঠ দিয়েছেন বলিউডের অরিজিৎ সিং।

গানটি প্রকাশের পর এখনো ২৪ ঘণ্টা পার হয়নি। এরই মধ্যে ইউটিউবে গানটি ৩ লাখেরও বেশি দর্শক দেখে ফেলেছে। গানটির প্রতি দর্শকের আগ্রহ দেখে উচ্ছ্বসিত ছবির নির্মাতা। তিনি জাগো নিউজকে বলেন, ‘একটি কাজ করার পর তার প্রশংসা পেলে মনটা ভালো হয়ে যায়। মনে হয় পরিশ্রম বৃথা যায়নি। আমাদের প্রথম গানটি যেভাবে লুফে নিয়েছেন দর্শক আমি অভিভূত।’

‘ঢাকা অ্যাটাক’র প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহি। গানটিতে এই দুজনকেই ঠোঁট মেলাতে দেখা গেছে। সপ্তাহ দুয়েক আগে পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে।

সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে ৬ অক্টোবর। এর দুই সপ্তাহ পর মুক্তি পাবে কানাডা, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কাতারের ২১টি শহরে।

‘ঢাকা অ্যাটাক’র কাহিনি লিখেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি সানী সানোয়ার। যৌথভাবে প্রযোজনা করেছে স্প্যালাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড ও থ্রি-হুইলারস লিমিটেড।

সিনেমাটিতে মাহি-শুভ ছাড়াও অভিনয় করেছেন হাসান ইমাম, আফজাল হোসেন, এবিএম সুমন, নওশাবা ও শতাব্দী ওয়াদুদ। বিশেষ অতিথি চরিত্রে দেখা যাবে আলমগীর ও শিপনকে।

দেখুন ছবির গানটি :

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর