,

কাজলের সঙ্গে রোমান্সের শর্ত পুরুষালি হতে হবে!

news-image

বিনোদন ডেস্ক : অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় ঐশ্বরিয়া-রণবীর কাপুর, কি অ্যান্ড কা সিনেমায় কারিনা কাপুর-অর্জুন কাপুর এবং বার বার দেখো সিনেমায় ক্যাটরিনা কাইফ-সিদ্ধার্থ মালহোত্রাকে রোমান্স করতে দেখা গেছে। বলিউডে এখন কম বয়সি অভিনেতার সঙ্গে রোমান্স যেন স্বাভাবিক একটা বিষয়।

তবে এক্ষেত্রে শর্ত দিয়ে বসলেন বলিউড অভিনেত্রী কাজল। সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রী কাজল দেবগন অভিনীত সিনেমা ভেল্লাইলা পাট্টাধারি–টু। এতে অভিনেতা ধানুশের সঙ্গে অভিনয় করেছেন কাজল। যদিও সিনেমায় তাদের জুটি হিসেবে দেখা যায়নি।

তবে এক সাক্ষাৎকারে কম বয়সি অভিনেতার সঙ্গে রোমান্সের বিষয়ে প্রশ্ন করা হলে কাজল বলেন, ‘এটি চিত্রনাট্যের ওপর নির্ভর করবে। যদি চিত্রনাট্যে এমনটা থাকে তবে আমি এর বিরোধিতা করব না। আমার পক্ষ থেকে কোনো সমস্যা থাকবে না। এখন সিনেমার বিষয়বস্তু একটু ভিন্ন ধরনের আর পরিচালকরা তাদের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে খুব ভালোভাবে কাজ করছেন, এটি সত্যিই অসাধারণ। ’

এ সময়ের কম বয়সি কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে তিনি সবচেয়ে বেশি আগ্রহী? এমন প্রশ্নের উত্তরে কাজল হেসে বলেন, ‘নতুন প্রজন্মের যে অভিনেতাকেই আমার বিপরীতে নেওয়া হোক না কেন তাকে বালকসুলভ না হয়ে পুরুষালি হতে হবে। আমি কারো নাম বলতে চাই না। ’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর