,

মৌলভীবাজারে ক্রেতাশূন্য পশুর হাট, বিপাকে বেপারীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : তিনদিন পরই কোরবানীর ঈদ। ঈদকে সামনে রেখে মৌলভীবাজারের পশুর বাজারগুলোতে ট্রাকে ট্রাকে আসছে গবাদিপশু। তবে ক্রেতা সমাগম না থাকাতে এখনও হাটগুলো ফাকা বললেই চলে। গরুর ব্যাপারীরা জানান, হাটে পর্যাপ্ত গরু-ছাগল আনা হলেও ক্রেতার দেখা মিলছে না। বুধবার থেকে হাট জমে উঠবে বলে আশাবাদী তারা।

মঙ্গলবার সরেজমিনে পৌর শহরস্থ স্টেডিয়াম মাঠ, সদরের কামাল পুর, দীঘিরপাড়, শাহবন্দর, থানা বাজার ও চাদনীঘাটের হাট গুলো ঘুরে দেখা গেছে, বিভিন্ন স্থান থেকে ট্রাকে ট্রাকে গরু-ছাগল হাটে আসছে। তবে ক্রেতার সমাগম তেমন একটা দেখা যায়নি। একই চিত্র দেখা গেছে উপজেলার বিভিন্ন হাট গুলোতে। বিক্রেতারা অলস সময় পার করছেন ক্রেতার অপেক্ষায়।

প্রতি বছরের ন্যায় এবারও স্টেডিয়াম মাঠে মৌলভীবাজারের সবচেয়ে বড় পশুর হাট বসেছে। এ হাটের গরুর বেপারী আমির বিবার্তাকে জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও আমি কিশোরগঞ্জ থেকে ১৭টি গরু নিয়ে এ হাটে এসেছি। এলাকায় দীর্ঘমেয়াদী বন্যা ফলে হাটে ও পর্যাপ্ত গরু উঠেছে। তবে ক্রেতা একেবারে নেই বললেই চলে। সোমবার থেকে এখন পর্যন্ত একটি গরুও বিক্রি করতে পারিনি। তবে আশা করছি দুই একদিনের মধ্যে ক্রেতার সমাগম ঘটবে।

গরুর বেপারী রহমান মিয়া বিবার্তাকে জানান, এই হাটের অবস্থা খুবই খারাপ। বাজারে ক্রেতার সমাগত খুবই নগন্য। এবার এ হাটে এসে অনেক টাকা লোকসান গুনতে হবে বলেও জানান তিনি।

হাটে গরু কিনতে আসা এক ক্রেতার সাথে কথা হলে তিনি বিবার্তাকে জানান, দীর্ঘমেয়াদী বন্যা প্রভাব হটেও পড়েছে। গরুর দাম গতবছরের তুলনায় অনেক বেশি তাই এখন শুধু দেখে যাচ্ছি।

এদিকে ক্রেতা-বিক্রেতার নিরাপত্তায় বরাবরের মতো এবারও পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও হাটে জালটাকার লেনদেন ঠেকাতে জালটাকা শনাক্তকরণ মেশিন বসানো হয়েছে।

মৌলভীবাজার মডেল থানা ওসি সোহেল আহমেদ বিবার্তাকে জানান, হাটকে কেন্দ্র করে দুর্বৃত্তরা নানা ধরনের কৌঁশল অবলম্বন করে থাকে। তাদের যে কোনো অপকৌশল রুখে দিতে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। হাটে এবং হাটের আশেপাশের এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইজারা দেয়া হাটের বাইরে কোথাও খুঁটি বসিয়ে পশু বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এবং সেগুলো তাৎক্ষণিক উচ্ছেদ করা হবে বলেও জানা তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর