,

৩৪৬৩ কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের

news-image

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, রূপালীসহ ছয় ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে ৩ হাজার ৪৬৩ কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোনালী ব্যাংকে ৩৬৩ জন, জনতা ব্যাংকে ১৯০ জন, রূপালী ব্যাংকে ৬৯৯ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ১৮ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১ হাজার ৭২২ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৪৫৫ জন এবং আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ১৬ জনসহ মোট ৩ হাজার ৪৬৩ জন কর্মকর্তা (সাধারণ) নিয়োগ করা হবে। তবে পদের সংখ্যা কম বা বেশি হতে পারে।

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

চাকরিপ্রার্থীদের বয়স ১ আগস্ট ২০১৭ তারিখে সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর