,

বার্সায় যোগ দিতে কুতিনহোকে নিষেধ করেছেন নেইমার!

news-image

স্পোর্টস ডেস্ক :লিভারপুলের তারকা ফুটবলার ফিলিপে কুতিনহোকে দলে ভেড়াতে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি বার্সেলোনা। কয়েক দফা দাম বাড়িয়ে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে কাতালান ক্লাবটি। লিভারপুলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কুতিনহো বিক্রির জন্য নয়।

এরপর বার্সেলোনা বরুশিয়া ডর্টমুন্ডের ফরাসি তারকা ওসমানী দেম্বেলেকে দলে ভেড়ায়। তবে এখনো আরো একজন খেলোয়াড় দলে ভেড়াতে চাচ্ছে বার্সা। সেক্ষেত্রে আঞ্জেল ডি মারিয়া ও ফিলিপে কুতিনহো টার্গেটে আছে।

তবে আজ মঙ্গলবার স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কা বোমা ফাটিয়েছে। তারা জানিয়েছে নেইমার নাকি স্বদেশি কুতিনহোকে বার্সায় যোগ দিতে নিষেধ করেছেন। লিভারপুল যখন তাকে বিক্রি না করার সিদ্ধান্ত নেয়, তখন নেইমার নাকি কুতিনহোকে বলেছেন ক্লাবের এই সিদ্ধান্ত নিয়ে যাতে মন খারাপ না করে! নেইমারের এমন আচরণের পেছনের কারণ হিসেবে পত্রিকাটি জানিয়েছে পিএসজিতে যোগ দেওয়ার পর বার্সা কর্তৃক নানাভাবে নেইমারকে হেনস্তা করা।

তবে কুতিনহো এখনো বার্সার টার্গেটেই আছে। দেখা যাক শেষ পর্যন্ত আরেক ব্রাজিলিয়ান তারকাকে নেইমারের স্থলাভিষিক্ত করতে পারে কিনা বার্সেলোনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর