সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কম বয়সি অভিনেতার সঙ্গে রোমান্সে কাজলের শর্ত

news-image

বিনোদন ডেস্ক : কম বয়সি অভিনেতার সঙ্গে রোমান্স বলিউডে এখন প্রায়ই দেখা যায়। অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় ঐশ্বরিয়া-রণবীর কাপুর, কি অ্যান্ড কা সিনেমায় কারিনা কাপুর-অর্জুন কাপুর এবং বার বার দেখো সিনেমায় ক্যাটরিনা কাইফ-সিদ্ধার্থ মালহোত্রাকে রোমান্স করতে দেখা গেছে।

সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রী কাজল দেবগন অভিনীত সিনেমা ভেল্লাইলা পাট্টাধারি–টু। এতে অভিনেতা ধানুশের সঙ্গে অভিনয় করেছেন কাজল। যদিও সিনেমায় তাদের জুটি হিসেবে দেখা যায়নি। তবে এক সাক্ষাৎকারে কম বয়সিৃ অভিনেতার সঙ্গে রোমান্সের বিষয়ে প্রশ্ন করা হলে কাজল বলেন, ‘এটি চিত্রনাট্যের ওপর নির্ভর করবে। যদি চিত্রনাট্যে এমনটা থাকে তবে আমি এর বিরোধিতা করব না। আমার পক্ষ থেকে কোনো সমস্যা থাকবে না। এখন সিনেমার বিষয়বস্তু একটু ভিন্ন ধরনের আর পরিচালকরা তাদের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে খুব ভালোভাবে কাজ করছেন, এটি সত্যিই অসাধারণ।’

এ সময়ের কম বয়সি কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে তিনি সবচেয়ে বেশি আগ্রহী? এমন প্রশ্নের উত্তরে কাজল হেসে বলেন, ‘নতুন প্রজন্মের যে অভিনেতাকেই আমার বিপরীতে নেওয়া হোক না কেন তাকে বালকসুলভ না হয়ে পুরুষালি হতে হবে। আমি কারো নাম বলতে চাই না।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা