,

চুল পড়া বন্ধ করতে চকলেট!

news-image

অনলাইন ডেস্ক : চকলেট কি শুধুই খাবার। এটি কি শুধু আপনার মনই ভালো করে? চুলকে সুস্থ রাখতেও মাথায় দেওয়া যাবে চকলেট। সবাই যখন প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নিয়ে ভাবছেন, ঠিক এমন সময়ে লেবাননের দুই নরসুন্দর নতুন এক পদ্ধতি বের করেছেন। তাঁরা চুল পড়া বন্ধ করতে চুলে চকলেট লাগাচ্ছেন। দেশটির একটি সংবাদমাধ্যম দ্য ৯৬১ এমনই খবর জানিয়েছে।

লেবাননের রাজধানী বৈরুতের আবেদ ও সামের বিউটি সেলুনে চুলে চকলেট ব্যবহার করা হচ্ছে। সেলুনটির দাবি, চুলে চকলেট লাগানো বেশ কার্যকর ও স্বাস্থ্যসম্মত।

সেলুনের নরসুন্দররা জানান, চুলে বিভিন্ন রাসায়নিক ব্যবহার ক্ষতিকর হতে পারে। এ ছাড়া চুলে চকলেট লাগালে প্রাকৃতিক উপায়ে ভালো ফল পাওয়া যাবে। লেবাননে এর চাহিদা দিন দিন বাড়ছে।

এদিকে চিকিৎসকরাও পরামর্শ দিয়ে থাকেন, চুলে বিভিন্ন পদার্থ ব্যবহারের ফলে ক্যানসার হতে পারে।

গত বছর ওই নরসুন্দররা নোসিলা দিয়ে চুল রং করা শুরু করেন। এরই মধ্যে ইন্টারনেটে এই নিয়ে ব্যাপক মাতামাতি লক্ষ করা গেছে। নোসিলা দিয়ে চুল রং করলে দুই থেকে তিন সপ্তাহ স্থায়ী হয়। চুলে রাসায়নিক পদার্থ লাগানোর চেয়ে নোসিলা বেশি ভালো।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে