,

মানুষ সুখী হয় যেসব কারণে……

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :সাধারণত ধারণা হল হাসিখুশি থাকলেই মানুষ সুখী হয়। কিন্তু গবেষকরা বলছেন, শুধু হাসিখুশি থাকলেই মানুষ সুখী হয় না। অনেক সময় রাগ এবং ঘৃণা প্রকাশ করেও মানুষ সুখী হতে পারে।

নতুন এই গবেষণায় বলা হয়েছে, মানুষ যখন তার আবেগ এবং ইচ্ছা প্রকাশ করতে পারে তখনই মানুষ সুখী হয়। সেক্ষেত্রে মনে রাখা উচিত আবেগ কিংবা অনুভূতি সবসময় সুখকর নাও হতে পারে।

পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের উপর সমীক্ষা চালিয়ে এক গবেষণায় থেকে এমন সিদ্ধান্তে উপনীত৷ এক্ষেত্রে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, চীন, জার্মানি,ঘানা, ইসরায়েল, পোল্যান্ড এবং সিঙ্গাপুরের প্রায় ২৩০০ মানুষের উপর সমীক্ষা চালানো হয়েছে।

এই গবেষণায় নেতৃত্বে রয়েছে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড: মায়া তামির৷ তিনি জানান, যদি কারও কোন অনুভূতি জমা হয়, তাহলে সেটি অবিলম্বে প্রকাশ করে ফেলাই ভালো। এমনকী সেটা সুখকর কোন অনুভূতি নাও হতে পারে।

গবেষকরা জানিয়েছেন, মানুষ তাদের সুখ কিভাবে পরিমাপ করে সে বিষয়টি তারা গবেষণার সময় অনুধাবনের চেষ্টা করেছেন। গবেষকরা লক্ষ্য করেছেন, নেতিবাচক ভাবে মনের ভাব প্রকাশের মাধ্যমেও অনেকে সুখী হয়। সেক্ষেত্রে রাগ এবং ঘৃণা প্রকাশের বিষয়টি সবচেয়ে বেশি উঠে এসেছে।

গবেষক আনা আলেক্সানড্রোবা জানান, রাগ এবং ঘৃণা – এ দুটো বিষয় সুখের সাথে একত্রে মিশে রয়েছে। কিন্তু অন্য যেসব নেতিবাচক অনুভূতি আছে যেমন – ভয়, বিষাদ এবং উদ্বেগ – এসব বিষয় সুখের ক্ষেত্রে কতটা কাজ করে সে বিষয়ে অবশ্য কোন ধারণা পাওয়া যায়নি।

গবেষকরা জানান, পাশ্চাত্যের মানুষ সবসময় ভালো অনুভূতিগুলিকে উপভোগ করতে চায়। তারা ভালো থাকলেও মনে করে, তাদের আরো ভালো থাকা উচিত। সুখের বেশি তাড়না তাদের আরও কম সুখী করে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে