,

শেষ সময়ের গোলে রক্ষা পেল রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক :সময়টা বেশ ভালোই কাটছে রিয়ালের। একের পর এক শিরোপা জয়। দলের প্রাণভোমরা সেরা ইউফা সেরা পুরষ্কার জয় লিগের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়। সময় মিলিয়ে বেশ ভালোই চলছে জিদানের শিষ্যদের। তবে লা লিগার দ্বিতীয় ম্যাচে এসেই হোঁচট খেতে হল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। শেষ সময়ে নতুন তারকা মার্কো আসেনসিওর গোলে নিজেদের মাঠে ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে তারা।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে ভ্যালেন্সিয়ার রক্ষণে আক্রমণ করতে থাকে স্বাগতিকরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের দশম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন মার্কো আসেনসিও। ডি-বক্সের বাইরে থেকে দুজনের মধ্যে দিয়ে গোল মুখে জোরালো শট নেন আসেনসিও। তরুণ এই ফরোয়ার্ডের শট জায়গায় দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই যেন করার ছিল না গোলরক্ষকের।

তবে আট মিনিট পরেই সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। বাঁ-দিক থেকে ডিফেন্ডার লাতোর ক্রসে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ মিডফিল্ডার কার্লোস সোলের। ম্যাচের ৩৭ মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পায় রিয়াল। তবে পাল্টা আক্রমণে বেনজেমার শট কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক।

বিরতি থেকে ফিরে আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে ৭৭ মিনিটে স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে পাল্টা আক্রমণে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। প্রায় ১৬ গজ দূর থেকে নিচু শটে বল জালে জড়ান ফরাসি মিডফিল্ডার কোনদোগবিয়া। পাঁচ মিনিট পর দলকে আবার সমতায় ফেরান আসেনসিও। ডান দিক থেকে কোনাকুনি ফ্রি-কিকে লক্ষ্যভেদ করেন।

ম্যাচের শেষ দিকে আরেকটি সহজ সুযোগ নষ্ট করেন বেনজামা। আসেনসিওর জোরালো শট এক জনের পায়ে লাগার পর ফাঁকায় পেয়ে যান বেনজেমা। তবে বল জালে জড়াতে ব্যর্থ হন ফরাসি এই তারকা। আর যোগ করা সময়ে বেনজেমার আরেকটি হেড পোস্টে লাগলে পয়েন্ট হারানোর হতাশা নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে