,

কমপক্ষে ৫০০ সিনেমা হল আসবে এই বাংলাদেশে : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কমপক্ষে ৫০০ সিনেমা হল আসছে এই বাংলাদেশে, আমি সেই চেষ্টা করছি। রবিবার রাত সাড়ে ৯টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘বেপরোয়া’ ছবির মহরত অনুষ্ঠানে এ কথা বলেন।

তথ্যমন্ত্রীর বক্তব্যের পূর্বে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ তাঁর বক্তব্যে বলেন, আমরা সিনেমা হলকে চিন্তা করে সিনেমা বানাচ্ছি না। সিনেমা হলে আমাদের ছবি রিলিজ করলে দুই কোটি টাকা পাবো আর আমাদের অ্যাপসে রিলিজ করলে পাঁচ কোটি টাকা আসবে।

তথ্যমন্ত্রী আব্দুল আজিজের বক্তব্যের প্রেক্ষিতে বলেন, যখন মোবাইলে ইন্টারনেট এলো তখন সবাই বলতো সিনেমা হলের দিন শেষ। কই আমি তো দেখি না। হল তো আছে। আমাদের দেশে সমস্যার কারণে কমে গেছে, বিশ্বে তো সিনেমা হলের ডিমান্ড কমেনি।

ইনু বলেন, আমি মনে করি সিনেমা হলের আবেদন কখনোই কমবে না। বরঞ্চ মানুষ রোমাঞ্চের জন্যই এ শিল্পের প্রতি আগ্রহী হয়ে উঠবে। আমাদের দেশেও সিনেমা হল বাড়বে।

আমি চাই ভালো পরিচালক, ভালো টাকাওয়ালা লোক (প্রযোজক)।উল্লেখ্য, বেপরোয়া ছবিতে মূল চরিত্রে রোশন ও ববি অভিনয় করতে যাচ্ছেন। ছবিটি পরিচালনা করছেন কলকাতার রাজা চন্দ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর