,

প্রাণ নাশের হুমকিতে ‘ঘুম হারাম’ মিয়া খলিফার

news-image

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় আলোচনায় থাকতে ভালবাসেন জনপ্রিয় পর্নস্টার মিয়া খলিফা। তবে ইদানীং তার রাতের ঘুম উড়ে গিয়েছে এক বিশেষ কারণে। প্রতি রাতে কেবল একই জিনিস ঘুরপাক খাচ্ছে মিয়ার মাথায়, যার কথা সম্প্রতি তিনি জানালেন এক সাক্ষাৎকারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা সানের প্রকাশিত খবর অনুযায়ী, নিজের প্রাণনাশের কথা ভেবেই প্রতি রাতে আতঙ্কিত হয়ে উঠছেন মিয়া। জঙ্গি সংগঠন আইসিস তার দেহ থেকে ধড় আলাদা করে দেওয়ার হুমকি দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

মিয়ার কথায়, ‘সোশ্যাল মিডিয়ায় ফোটোশপ করে আমার দেহ আর ধড় আলাদা অবস্থায় একটি ছবি পাঠায় ওরা। তাতে লেখে যে, আমার পরিণতিও এমনই হবে।’

প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার মৌলবাদীদের রোষের মুখে পড়েছেন মিয়া। তবে বিশ্বের অন্যতম নৃশংস জঙ্গি সংগঠনের থেকে হুমকি পেলেন এই প্রথমবার। তাই স্বাভাবিকভাবেই চিন্তিত তিনি।

কিন্তু মিয়া জানাচ্ছেন, ভয় পেলেও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তিনি। প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে মৃত্যুভয় তাকে কুরে খাচ্ছে ঠিকই, তবে চেষ্টা করছেন সেই ভয়টা যাতে তার প্রাত্যহিক জীবনে প্রভাব ফেলতে না পারে।

তিনি জানান, ‘আমি নিজের দুর্বল দিকটা সামনে আনতে পছন্দ করি না। আমার বিশ্বাস কেউই করেন না।’ দ্যা সান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে