,

সজল-তিশার দেখাদেখি

news-image

বিনোদন ডেস্ক : সময়ের দর্শকপ্রিয় অভিনয়শিল্পী আব্দুন নূর সজল ও তানজিন তিশা। ২০১৫ সালে এজাজ মুন্না পরিচালিত ‘সুন্দর অসুন্দর স্মার্ট’ নামের ধারাবাহিক নাটকে প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন এ দুই অভিনয়শিল্পী। এরপর একাধিক নাটক-টেলিফিল্মে জুটি বেঁধেছেন তারা।

বর্তমানে ঈদুল আজহার টেলিভিশন নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সজল-তিশা। এরই ধারাবাহিকতায় আবারো জুটি বেঁধে অভিনয় করলেন তারা। ‘দেখাদেখি’ নামের একক নাটকে দেখা যাবে তাদের। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।

নাটকের গল্প প্রসঙ্গে কাজল আরেফিন অমি বলেন, ‘রাহাকে তার বাবা বিয়ের জন্য চাপ দিচ্ছে। একেক দিন একেক ছেলের সঙ্গে দেখা করছে কিন্তু কোনো ছেলের লুক, কারো হাইট আবার কারো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড পছন্দ হয় না। মোট কথা কোনো ছেলেকেই ভালো লাগছে না তার। রাহা এমন একজন ছেলে খুঁজছে যে তার স্বামীর চেয়ে ভালো বন্ধু হবে।

অন্যদিকে মায়ের চাপে ইমন নামে একটি ছেলে রাহার মতোই একেক দিন একেক মেয়ে দেখে বেড়াচ্ছে কিন্তু তারও কাউকেই পছন্দ হচ্ছে না। ইমনের মা আর রাহার বাবা পূর্ব পরিচিত। ঘটনাক্রমে বিয়ের জন্য রাহা ও ইমনকে দেখানো হয়। ইমনকে দেখেই রাহার পছন্দ হয় কিন্তু ইমন খুব রিজার্ভ টাইপের। সে বাইরের জাংক ফুড খায় না, বৃষ্টিতে ভিজে না, নো পার্টি, নো ফুর্তি টাইপের ছেলে। ইমন ও রাহা একে অপরকে কিছুদিন সময় দিলে রাহা ইমনকে বলে তুমি অনেক রিজার্ভ আমি আসলে একটু ফ্রেন্ডলি হাসবেন্ড চাই। তখন ইমন তার আসল রূপ দেখায়। এরপর গল্পে যোগ হয় নতুন মাত্রা।’

গল্পের রাহা চরিত্রটি রূপায়ন করেছেন তানজিন তিশা। আর ইমন চরিত্রে দেখা যাবে সজলকে। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ঈদুল আজহার দিন সন্ধ্যা সাড়ে ৭টায় চ্যানেল নাইনে নাটকটি প্রচারিত হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর