,

‘সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা’

news-image

বিনোদন ডেস্ক :ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। ঈদুল আজহায় পরীমনি অভিনীত ‘সোনা বন্ধু’ নামে সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে। জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি।

এদিকে সিনেমাটির মুক্তিকে সামনে রেখে গত ১৭ আগস্ট ইউটিউবে প্রকাশ করা হয় এ সিনেমার একটি গান। ‘সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা’ শিরোনামের এ গানটিতে পরীমনির সঙ্গে পারফর্ম করেছেন ডি এ তায়েব।

৩ মিনিট ৩ সেকেন্ড দৈর্ঘ্যের এ গানটিতে গ্রামের মনোরম পরিবেশ তোলে ধরা হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সালমা ও মান্নান মন্ডল।

ফোক ধাঁচের এ সিনেমায় পরীমনি গ্রামের একজন সহজ-সরল মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে ডি এ তায়েবকে একজন বাউলের চরিত্রে দেখা যাবে।

শুভ টেলিফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমাটির চিত্রনাট্য করেছেন ম. ম. রুবেল। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, মমতাজসহ আরো অনেকে। গত বছরের ৬ জুন টাঙ্গাইলে সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর দেশের বিভিন্ন স্থানে দৃশ্যায়ন করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর