,

মাইলফলকের পথে সাকিব-তামিম

news-image

স্পোর্টস ডেস্ক :অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টে মাইলফলকের সামনের বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওপেনার তামিম ইকবাল। দুজনই পঞ্চাশ টেস্ট খেলার মাইলফলক অর্জন করতে যাচ্ছেন হোম গ্রাউন্ড মিরপুরে।

২০০৭ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্ট বাংলাদেশের ৪৬তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয় সাকিব আল হাসানের। তারপরের বছর জানুয়ারিতে ডানেডিনে টেস্ট ৫০তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয় তামিম ইকবালের। তবে এক বছর আগ-পিছ হলেও অবশেষে দুই ক্রিকেটার এসে মিলেছেন এক বিন্দুতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে রবিবার সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। এ মযাচটিই হতে যাচ্ছে সাকিব-তামিমের ৫০তম টেস্ট। দুজনেই চান পারফরম্যান্স দিয়ে এ টেস্ট স্মরণীয় করে রাখতে।

দুজনেই টেস্টে দুই দিকে সেরা। ওপেনার তামিম ইকবাল ৪৯ টেস্টে ব্যাটিং করেছেন ৯৪ ইনিংসে। ৩৯.৫৩ গড় আর ৫৫.৬১ স্ট্রাইক রেটে রান করেছেন ৩৬৭৭। রয়েছে ৮টি শতক ও ২২ অর্ধশতকের। রয়েছে একটি দ্বিশতকও। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম।

তামিমের পরেই রয়েছে ৩৪৭৯ রান করা সাকিব আল হাসানের নাম। সাকিবের রয়েছে পাঁচটি শতক ও ২১টি অর্ধশতক। টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ডটাও তার দখলে। নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের ইনিংস খেলেন তিনি।

তবে বোলিংয়ে সবার ওপরে আছেন সাকিব আল হাসান। ৪৯ টেস্টের ৮২ ইনিংসে বল হাতে নিয়েছেন সাকিব। উইকেট পেয়েছেন ১৭৬টি। বোলিং গড় ৩৩.০৪। এখন পর্যন্ত এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১৫ বার। রয়েছে একই টেস্টে শতক ও ১০ উইকেট নেয়ার বিরল কীর্তি।

এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে তিন ক্রিকেটার খেলেছেন পঞ্চাশ বা তার বেশি টেস্ট। সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড মোহাম্মদ আশরাফুল। বর্তমানে নিষিদ্ধ থাকা আশরাফুল খেলেছেন ৬১ টেস্ট। এছাড়া বর্তমান অধিনায়ক মুশফিকুর রহিম খেলেছেন ৫৪ টেস্ট। ৫০ টেস্ট খেলে অবসর নিয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে