,

আনিসুল হকের শারীরিক অবস্থা অপরিবর্তিত

news-image

নিজস্ব প্রতিবেদ : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি অচেতন অবস্থায় রয়েছেন। শুক্রবার স্থানীয় সময় বিকেলে আনিসুল হকের স্ত্রী রুবানা হক এ কথা জানান।

নাতি হওয়া উপলক্ষে গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান মেয়র আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হলে মস্তিষ্কের রক্তনালীর প্রদাহে তিনি আক্রান্ত হয়েছেন বলে জানান চিকিৎসকরা।

মেয়রের স্ত্রী রুবানা হক বলেন, প্রথম দফায় আনিসুল হককে যেসব ওষুধ দেওয়া হয়েছে, সেটি তাকে প্রভাবিত করেনি। আগামী সপ্তাহে চিকিৎসার বিষয়ে আরও হালনাগাদ তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন তিনি। আনিসুল হকের জন্য সবাইকে দোয়া অব্যাহত রাখার অনুরোধ করেছেন রুবানা।

তিনি আরও জানান, হাসপাতালে মাত্র আটজনের একটি তালিকা দেওয়া আছে। এর বাইরে কারও আনিসুল হককে দেখার সুযোগ নেই। লোকজনের ভিড় এড়াতে হাসপাতালের নাম প্রকাশ করা হচ্ছে না।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর