,

বিয়ে করলেন অভিনেত্রী প্রিয়ামনি

news-image

বিনোদন ডেস্ক : বিয়ে করলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ামনি। গতকাল দীর্ঘদিনের বয়ফ্রেন্ড ব্যবসায়ী মুস্তাফা রাজকে বিয়ে করেছেন তিনি। পরিবারের সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে রেজিস্ট্রার অফিসে বিয়ের কাজটি সেরেছেন এ অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার বেঙ্গালুরুর একটি পাঁচতারকা হোটেলে বিয়ে উপলক্ষে সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৪ আগস্ট প্রিয়া-মুস্তাফার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। গত বছর ২৭ মে বেঙ্গালুরুর নিজ বাসভবনে বাগদান সারেন প্রিয়ামনি।

 

ভারতের কানাড়া, মালায়ালাম, তামিল, তেলেগু এবং হিন্দি সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। ২০০২ সালে তেলেগু এভারে আতাগারু সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। তামিল ভাষার পারুতিবেরান সিনেমায় অভিনয়ের মাধ্যমে তারকাখ্যাতি পান এ অভিনেত্রী। সিনেমাটির জন্য সেরা অভিনেত্রী শাখায় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান।

২০১০ সালে মনি রত্নমের রাবণ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। পরবর্তী রক্ত চরিত্র-টু সিনেমায় অভিনয় করেন। শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস সিনেমার ‘ওয়ান টু থ্রি ফোর’ গানে দেখা গেছে তাকে। প্রিয়ামনির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা চওকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর