,

দৈনিক মাত্র ২৫০০ টাকা ব্যয়ে বেড়ানো যায় যে ৭টি দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : ভ্রমণ ব্যয়বহুল হওয়ায় অনেকেই পছন্দের জায়গায় বেড়াতে যেতে পারেন না। ভ্রমণ গন্তব্য যখন হয় দেশের বাইরে তখন খরচের চিন্তাটা হয় আরও বেশি। আবার অনেকে ‘কম খরচে ভ্রমণ’ কথাটা শুনলেই মনে করেন এক বেলা না খেয়ে ভ্রমণ। বিষয়টা আসলে তা নয়। একটি জায়গা সম্পর্কে যথেষ্ট জ্ঞান আপনাকে বাড়তি খরচ থেকে বাঁচাবে, একই সাথে কিছু ট্রিক্স জানা থাকলে অনেক ক্ষেত্রেই টাকার অপব্যয় থেকে রক্ষা পাবেন আপনি।

এই যেমন ব্যয়বহুল মনে করে বেড়াতে যাচ্ছেন না এমন অনেক দেশই আছে যেখানে মাত্র ২৫০০ টাকা দিনপ্রতি ব্যয়ে সানন্দে বেড়িয়ে আসতে পারবেন আপনি। জেনে নিন এমন ৭টি দেশের কথা-

থাইল্যান্ড
থাইল্যান্ডের সৌন্দর্যের কথা বলে শেষ করবার নয়। অপরূপ সুন্দর এই দেশটিতে হোটেল রুম নিতে পারবেন মাত্র ১.৪৮ ডলারে। খাবারের জন্য মাথাপিছু খরচ হবে মাত্র ১.৭৭ ডলার। থাইল্যন্ডের স্ট্রিট ফুড খুবই বিখ্যাত এবং সুস্বাদু। থাকার ক্ষেত্রে বেছে নিন সাধারণ মানের হোটেল বা হোস্টেল।

বলিভিয়া
ভ্রমণের জন্য অপূর্ব সুন্দর দেশ বলিভিয়া। প্রত্যেক ভ্রমণকারীর ইচ্ছে থাকে দেশটিতে একবার হলেও যাওয়ার। এই দেশে গড়ে ৬ ডলার রেটে হোটেলের রুম পাবেন আপনি। খাবার পড়বে প্রতিবেলা ৩.৫০ ডলার।

চীন
মজার দেশ চীন। যেখানে কোনো কিছুই অসম্ভব নয়। এই দেশটিতে হোটেল পাবেন ২.৯৩ ডলারে। রেস্তোরাঁয় খাবার পাবেন মাত্র ২.৯৫ ডলারে।

ম্যাক্সিকো
ম্যাক্সিকোর খাবারের খরচ তুলনামূলক বেশি। তাও ৫ ডলারে দুপুর বা রাতের খাবার খেয়ে নিতে পারবেন অনায়াসে। হোটেলে খরচ হবে ৫০ সেন্টের মতো। আপনি জনবহুল এলাকা যত এড়িয়ে যাবেন তত সস্তায় থাকার ব্যবস্থা করতে পারবেন। খাওয়ার খরচও কমে আসবে।

ইউক্রেন
কম খরচে বেড়িয়ে আসতে পারেন এমন আরেকটি দেশ ইউক্রেন। হোটেল পাবেন ৩ ডলার থেকে। খাওয়ার খরচও প্রতিবেলায় ৩ ডলারের বেশি হবে না।

ইন্ডিয়া
ইন্ডিয়া ভ্রমণ সস্তা কিন্তু আপনি যতটা সস্তা মনে করেন তার চেয়েও কম খরচে ইন্ডিয়া ভ্রমণ করা সম্ভব। হোস্টেলগুলোতে ২ ডলারের কিছু বেশি খরচ করেই রুম পেয়ে যাবেন আপনি। ইন্ডিয়ার স্ট্রিট ফুডও বিখ্যাত এবং সস্তা।

মিশর
পিরামিডের দেশ মিশরেও আপনি বেড়াতে পারবেন সস্তায়। ২.২১ ডলারে পাবেন হোটেল কক্ষ আর খাবার খরচ পড়বে ৩.০৪ ডলার।

ভ্রমণে যাতায়াত খরচ কমাতে আগে থেকে পরিকল্পনা করুন। যত আগে আপনার বিমান টিকিটটি বুক করবেন তত খরচ কমবে। হোটেলের রুম বুকিং এর ক্ষেত্রেও ভ্রমণ ওয়েবসাইট বা এপস ব্যবহার করে তুলনামূলক কম রেটে দেশ থেকেই রুম বুক করে যান। আর অবশ্যই যাওয়ার আগে অভীজ্ঞ ব্যক্তির কাছ থেকে খোঁজ খবর নিন। এতে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না।
তথ্যসূত্রঃ বিজনেস ইনসাইডার

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে