,

আইএসকে হটিয়ে তাল আফারের ৩ জেলা পুনর্দখল

news-image

আন্তর্জাতিক ডেস্ক :জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) হটিয়ে ইরাকের উত্তরাঞ্চলীয় তাল আফারের তিনটি জেলা পুনর্দখল করেছে দেশটির সরকারি বাহিনী। মঙ্গলবার এ খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেনাদের সহযোগিতায় ইরাকি সেনা, পুলিশ ও আধা সামরিক জোট হাসেদ আল সাব্বি গ্রুপের সদস্যরা গত দুই দিনে আইএস নিয়ন্ত্রিত তাল আফারের তিনটি জেলা আল কিফাহ, আল নূর ও আল আসকারির নিয়ন্ত্রণ নিয়েছে।

হাসেদ গ্রুপের মুখপাত্র আহমদ আল আসাদি বলেন, ‘তুমুল লড়াইয়ের পর ইরাকি বাহিনী তিন জেলার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।’

এদিকে, তাল-আফার মুক্তি অভিযানের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আবদুল আমির ইয়ারাল্লাহ জানান, নিরাপত্তা বাহিনী আইএসের কাছ থেকে তাল-আফার শহরের আল কাসক তেল শোধনাগারের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।

এর আগে, রবিবার তাল আফার শহরটি আইএসের কাছ থেকে পুনরুদ্ধার অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বাগদাদে আল আবাদির সাথে সাক্ষাৎ করে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। জেমস ম্যাটিস বলেন, ‘জঙ্গিরা পালাচ্ছে। নাগরিকরা এখন আইএস থেকে মুক্ত।’

 

এ জাতীয় আরও খবর

উত্তরায় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

দিল্লিতে বিক্ষোভের জন্য নতুন তিন স্থান নির্ধারণ

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় কানাডা

ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ভোট হবে পাঁচ ধাপে

হরমুজ প্রণালি খোলার শর্তে মার্কিন জবাব মানতে নারাজ ইরান

লিটন-মিরাজের শতরানের জুটিতে বাংলাদেশের লিড ৪৪৩

করাচিতে ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২