,

হোয়াইট হাউসে পরিত্যক্ত প্যাকেট ঘিরে আতঙ্ক

news-image

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন ও প্রশাসনিক দফতর হোয়াইট হাউস চত্বরে একটি পরিত্যক্ত প্যাকেট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউস চত্বরের উত্তর দিকের একটি গেটের কাছে এটি পাওয়া যায়।

ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে প্যাকেটটি নজরে আসে। পরে সেখান থেকে সকলকে সরিয়ে দেয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তারক্ষীরা।

তদন্তকারী অফিসার ও পুলিশ জানায়, প্যাকেটটি কিভাবে ওখানে এসে পৌঁছেছে তা নিয়ে তদন্ত হচ্ছে৷ সূত্রমতে, প্যাকেটটি এখনো খোলা হয়নি। প্যাকেটের ভেতর বিস্ফোরক পদার্থ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নানাবিধ কারণে বিভিন্ন সম্প্রদায়ের বিদ্বেষ রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে। সে কারণেই খুব স্বাভাবিকভাবেই প্রশাসনিক সদর দফতরের সামনে রহস্যজনক ব্যাগ ঘিরে ছড়ায় আতঙ্ক। অবশ্য, এসময় ট্রাম্প হোয়াইট হাউসে ছিলেন না। এক সমাবেশে যোগ দিতে তিনি এখন অ্যারিজোনায় আছেন। সূত্র: ইনডিপেনডেন্ট

এ জাতীয় আরও খবর

উত্তরায় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

দিল্লিতে বিক্ষোভের জন্য নতুন তিন স্থান নির্ধারণ

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় কানাডা

ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ভোট হবে পাঁচ ধাপে

হরমুজ প্রণালি খোলার শর্তে মার্কিন জবাব মানতে নারাজ ইরান

লিটন-মিরাজের শতরানের জুটিতে বাংলাদেশের লিড ৪৪৩

করাচিতে ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২