,

৪৩ বলে ১০১, টি-টোয়েন্টিতে আফ্রিদির প্রথম সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক :ইংলিশ কাউন্টি ক্রিকেটের প্রথম কোয়াটারফাইনালে নতুন এক রেকর্ড গড়লেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন আফ্রিদি।

ডার্বির কাউন্টি গ্রাউন্ডে মঙ্গলবার হ্যাম্পশায়ারের হয়ে ওপেনিং করতে নেমে শুরুতেই রানের ঝড় তুলেন আফ্রিদি। ওয়েইন ম্যাডসেনের করা ইনিংসের প্রথম ওভারেই হাঁকান ৪টি চার। এর মধ্যে শেষ তিন বলে টানা তিনটি, মানে চারের হ্যাটট্রিক! শেষ পর্যন্ত ৪২ বলে ৭ ছক্কায় ১০ চারে ১০১ রান করেন সাবেক পাক অধিনায়ক। তবে মাঝে দুইবার জীবনও পেয়েছেন আফ্রিদি।

তার ঝড়ো শতকের ওপর নির্ভর করে নির্ধারিত ২০ ওভারে ২৪৯ রান করে হ্যাম্পশায়ার। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৪৮ রান তুলতে পারে ডাম্বিশায়ার। এতে ১০১ রানের বিশাল জয় পায় আফ্রিদিরা।

পাকিস্তানের সাবেক এ অধিনায়ক টি-টোয়েন্টিতে তকমা লাগানো সাড়া জাগানো খেলোয়াড় হলেও এটাই তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর