সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ হেফাজতে বগুড়ায় বিএনপি নেতা পিন্টুর মৃত্যু

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় পুলিশ হেফাজতে মাসুদুল হক পিন্টু (৫০) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে গ্রেপ্তারের দুই ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়। পুলিশের মারপিটে অসুস্থ হয়ে পিন্টুর মৃত্যু হয়েছে বলে স্বজনরা অভিযোগ করেছেন।

পিন্টু শাজাহানপুরের আশেকপুর ইউনিয়নের শাবরুল গ্রামের জাহান আলীর ছেলে। তিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তিনি শাজাহানপুর থানায় চলতি মাসে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পিন্টুর ভাগ্নে মোহাম্মদ সুমন জানান, পুকুর নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে দায়ের করা একটি মামলায় আজ বেলা সাড়ে ৩টার দিকে কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান নিজবাড়ি থেকে তাঁর মামা পিন্টুকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর তাঁকে মারপিট করা হয়। একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পিন্টুকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে পিন্টু মারা যান। এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) সনাতন চক্রবর্তী দাবি করেন, মাসুদুল হক পিন্টুকে কোনো মারপিট করা হয়নি। তিনি স্ট্রোক করে মারা গেছেন। তিনি শাজাহানপুর থানায় দায়ের করা একটি মামলার (মামলা নম্বর-১৯) এজাহারভুক্ত আসামি। মঙ্গলবার ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে আসার পথে রানীরহাট এলাকায় তিনি স্ট্রোক করেন। এরপর তাঁর স্বজনদের নিয়ে তাঁকে মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা