,

এবার পিএসজি থেকে ডি মারিয়াকে কিনবে বার্সেলোনা!

news-image

স্পোর্টস ডেস্ক :নেইমার চলে যাওয়ার পর বেশ কোণঠাসা হয়ে পড়েছে বার্সেলোনা। নেইমারের রিপ্লেসমেন্ট খুঁজতে খুঁজতে অনেকটাই ক্লান্ত কাতালান ক্লাবটি। ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কুতিনহোকে ১২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনতে চাইলেও লিভারপুল বার্সার তৃতীয় দফায় প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। আর্জেন্টাইন পাওলো দিবালাকে চেয়েও পাচ্ছে না দলটি।

কথা-বার্তা চলছে বরুশিয়া ডর্টমুন্ডের ওসমানে ডেমবেলেকে নিয়েও। কিন্তু কোনো কুল-কিনারা করতে পারছে না স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। অবশেষে তারা এখন হাত বাড়িয়েছে পিএসজির আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার দিকে।

মাদ্রিদ ভিত্তিক স্প্যানিশ পত্রিকা মার্কা সংবাদ প্রকাশ করেছে, ফিলিপ কুতিনহোর বিষয়ে বেশ কয়েকবার চেষ্টা করেছে বার্সেলোনা। প্রচুর পরিমাণে অর্থের বিনিময়ে তাকে কিনতে চাইলেও লিভারপুল বারবার তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। এমনকি লা লিগায় আসার জন্য নিজে থেকে কুতিনহো ইচ্ছা প্রকাশ করার পরও।

এ পর্যায়ে বার্সা নিরুপায় হয়ে নজর দিয়েছে ডি মারিয়ার দিকে। নেইমারকে বিক্রি করা অর্থ দিয়েই ডি মারিয়াকে কিনতে চায় কাতালান ক্লাবটি। আবার অন্যদিকে নেইমারকে কেনার কারণে বিশাল পরিমাণে বাজেট শেষ হয়ে যাওয়ার কারণে পিএসজিরও একটা দু’টা খেলোয়াড় বিক্রি করা প্রয়োজন। নেইমারের জন্য যে অর্থ তারা বার্সাকে দিয়েছে, ডি মারিয়ার বিনিময়ে তার একটা অংশ ফেরত আনারও সুবর্ণ সুযোগ তাদের সামনে।

কুতিনহোর জন্য যে পরিমাণ অর্থ ব্যায় করতে চেয়েছিল বার্সা, তাদের বিশ্বাস এখন সেই পরিমাণ অর্থ দিয়ে দু’জন ফুটবলারকে কিনতে পারবে তারা। ডি মারিয়ার সঙ্গে নিসে মিডফিল্ডার জিন মাইকেল সেরিকেও কিনতে পারবে বার্সা।

উল্লেখ্য, গত ২ আগস্ট ২২২ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ১১৯ কোটি টাকা প্রায়) ট্রান্সফার ফি দিয়ে বার্সেলোনা থেকে নেইমারকে দলে টানেন পিএসজি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে