,

গর্ভপাত করানোর আগে ভবিষতের কথা ভাবুন!

news-image

লাইফস্টাইল ডেস্ক :যেকোনও কারণেই হোক, আপনি স্থির করেছেন, এই মুহূর্তে আপনি মা হবেন না। অগত্যা গর্ভপাত করানো ছাড়া উপায় নেই। তা সে ওযুধ খেয়েই হোক বা অপারেশন করে, দু’ভাবেই গর্ভপাত করানো যায়। এটি নির্ভর করে আপনি ক’মাসের সন্তানসম্ভবা, তার উপর। আর গর্ভপাত করাব ভাবলেই হল না। এর জন্য আপনি প্রস্তুত কিনা, সেদিকেও ভেবে দেখা দরকার। কারণ, আপনার শরীরের ভিতর বেড়ে ওঠা প্রাণকে আপনি বাদ দিতে চলেছেন। এর প্রভাব কিন্তু আপনার শরীর ও মনের উপর পড়তে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে আরও একবার ভেবে দেখুন।

গর্ভস্থ ভ্রূণকে অপসারণ করতে হলে ওযুধ প্রয়োগে হোক বা অপারেশন, যাই করুন না কেন, প্রচণ্ড যন্ত্রণা ভোগ করতে হবে আপনাকে। আর তার সঙ্গে মাত্রাতিরিক্ত ব্লিডিংয়ের সমস্যা আপনাকে দুর্বল করে দেবে। শয্যাশায়ী হয়ে পড়বেন আপনি।

যদি অপারেশন করান, সেক্ষেত্রে অনেকসময়ই আনস্টেরালাইজ়ড যন্ত্রপাতি ব্যবহার করা হয়ে থাকে। এতে জরায়ুতে সংক্রমণের সম্ভাবনা তৈরি হয়। হয়তো পরবর্তীকালে এর মারাত্মক প্রভাবও পড়তে পারে। এর ফলে অনেকসময় সন্তানধারণের ক্ষমতা হারিয়ে যায়।

সন্তানসম্ভবা হলে শারীরিক গঠনে পরিবর্তন আসে। গর্ভপাত করালে হঠাৎ করে ব্রেস্ট মিল্ক উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। এতে স্তনের বেশকিছু পরিবর্তন দেখা যায়। অনেকের আবার লাম্পের সমস্যাও দেখা যায়।

এ তো গেল শারীরিক সমস্যা। পাশাপাশি আছে মানসিক সমস্যাও। কখনও ভেবেছেন, যার জন্য এতকিছু, তাকেই আনতে রাজি নন আপনি? এই মানসিক আঘাত সামলাতে পারবেন তো? তাছাড়া, গর্ভপাতের পর প্রচুর হরমোনাল পরিবর্তন আসে শরীরে।

তাই সবদিক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আর যদি সন্তানকে পৃথিবীর আলো দেখাতে একান্তই প্রস্তত না থাকেন বিষয়টি আলাদা। যদি মনে হয় সন্তানকে আনার মতো মানসিক জোর আপনার আছে, তাহলে গর্ভপাতের রাস্তায় না হাঁটাই ভালো।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে