,

ভক্তদের আচরণে ক্ষিপ্ত ইলিয়েনা

news-image

বিনোদন ডেস্ক : তারকাদের নিয়ে ভক্তদের পাগলামি নতুন কিছু নয়। কিন্তু মাঝে মাঝে এই পাগলামি তারকাদের কাছে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি এমনই বিড়ম্বনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ।

গতকাল মাইক্রোব্লগিং সাইট টুইটারে দুইটি টুইট করেন ইলিয়েনা ডিক্রুজ। প্রথম টুইটে তিনি লেখেন, ‘আমরা খুবই বাজে পৃথিবীতে বসবাস করছি। আমি একজন পাবলিক ফিগার। আমি বুঝি, চাইলেই সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে পারব না।’

অপর টুইটে তিনি লেখেন, “কিন্তু তার মানে এই না কোনো ব্যক্তি আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। এটার সঙ্গে ‘ভক্তদের উন্মাদনা’ গুলিয়ে ফেলবেন না। দিন শেষে আমি একজন নারী।”

কি কারণে ইলিয়েনা এই টুইট করেন তা স্পষ্ট করে তখন জানা যায়নি। তবে পরবর্তীতে ভারতীয় একটি সংবাদমাধ্যমে বিষয়টি খোলাসা করেন এ অভিনেত্রী। তিনি জানান, একটি অনুষ্ঠানে অংশ নিতে গাড়ি করে যাচ্ছিলেন। কিন্তু মাঝে ট্রাফিক সিগন্যালে পড়েন। এ সময় তার গাড়ির পাশে অন্য একটি গাড়িতে থাকা ছয়জন ভক্ত তার সঙ্গে অভদ্র আচরণ শুরু করে।

এ প্রসঙ্গে ইলিয়েনা বলেন, ‘তারা গাড়ির জানালায় জোরে ধাক্কা দিতে থাকে, গাড়ির সঙ্গে নিজেদের চেপে ধরে, একজন তো গাড়ির বোনেটের ওপর শুয়ে হাসিহাসি করতে থাকে। আমি যখন ছোট ছিলাম তখন ইভ টিজিংয়ের শিকার হয়েছিলাম কিন্তু এই বয়সে এসে এই ধরনের অভদ্র আচরণ আশা করিনি।’

এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করার বিষয়ে তিনি বলেন, ‘তারা কে আমি তা জানিও না। সৃষ্টিকর্তা না করুন, এমন পরিস্থিতি পুনরায় হলে তা মোকাবেলা করতে পারব। এবার আমি সুরক্ষীত থেকেছি। এবার একা ছিলাম এবং এ কারণেই হয়তো তারা এমন সাহস করেছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর