,

বন্যার্তদের এক দিনের বেতন দিচ্ছে বাকৃবি

news-image

নিজস্ব প্রতিবেদক : বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা তাদের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, কোষাধ্যক্ষসহ বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে উপাচার্য কর্তৃক গঠিত কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, সংগৃহিত অর্থের দুই-তৃতীয়াংশ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে। অবশিষ্ট অর্থ বন্যাদুর্গত এলাকার মানুষের সাহায্যার্থে ত্রাণ সামগ্রী হিসেবে বীজ, সবজি চারা, ধানের চারা, খাদ্য (চাল, চিড়া, চিনি, আলু), গো-খাদ্য, পশু চিকিৎসা সামগ্রী, স্যালাইন, পানিশোধন ট্যাবলেট, ওষুধ ইত্যাদি সরাসরি দেয়া হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা নিজেদের সাধ্যমতো বন্যার্তদের সহায়তা চালিয়ে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর