,

রণবীর-দীপিকার চুমুতে বিরক্ত বানসালি

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। প্রেমের গুঞ্জনে অনেকদিন ধরেই আলোচনায় রয়েছেন তারা। যদিও নিজেদের প্রেমের কথা স্বীকার করেন না এ জুটি।

সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে রণবীর-দীপিকার একটি স্থিরচিত্র। এতে চুম্বনরত অবস্থায় দেখা গেছে তাদের। আর রণবীর-দীপিকার এই চুমুর ছবি ভাইরাল হওয়াতে বিরক্ত হয়েছেন নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত পরবর্তী সিনেমা পদ্মাবতী। সিনেমাটিতে রানি পদ্মাবতীর চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। অন্যদিকে রণবীর সিং অভিনয় করছেন আলাউদ্দিন খিলজি চরিত্রে। এর আগে পদ্মাবতী সিনেমায় ইতিহাস বিকৃতি করা হয়েছে বলে অভিযোগে ওঠে। এমনিক এর শুটিং সেটেও হামলা চালানো হয়। যদিও নির্মাতারা জানিয়েছেন, সিনেমায় কোনো ইতিহাস বিকৃতি করা হয়নি।

সকল ঝামেলা কাটিয়ে এখন পুরোদমে চলছে পদ্মাবতী সিনেমার শুটিং। চলতি বছরের শেষে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। সেই বিষয়টি মাথায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শুটিং শেষ করার চেষ্টা করছেন নির্মাতারা। কিন্তু এই মুহূর্তে রণবীর-দীপিকার চুমুর ছবি ভাইরাল হওয়ায় নতুন করে ঝামেলা তৈরি হতে পারে বলে মনে করছেন সঞ্জয় লীলা বানসালি।

এ প্রসঙ্গে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘রণবীর-দীপিকার মধ্যে কী সম্পর্ক তা নিয়ে তার (সঞ্জয় লীলা বানসালি) ভ্রক্ষেপ নেই। তিনি শুধু জুটি হিসেবে তাদের ইমেজ এড়িয়ে চলতে চাইছেন। কারণ এটি সিনেমার ক্ষতির কারণ হতে পারে।’

রণবীর-দীপিকা ছাড়াও পদ্মাবতী সিনেমায় অভিনয় করছেন শহিদ কাপুর। রাজা রাওয়াল রতন সিংয়ের ভূমিকায় দেখা যাবে তাকে। আগামী ১৭ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর