,

পরীক্ষার রেজাল্ট ভালো হয় মেকআপে!

news-image

লাইফস্টাইল ডেস্ক : মেকআপ করলেই নাকি পরীক্ষার রেজাল্ট ভালো হবে। ছাত্রীদের জন্য এমনই সুখবর নিয়ে এলো আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষকরা। তারা এটিকে ‘লিপস্টিক এফেক্ট’নামে চিহ্নিত করেছেন। তাদের মতে এর প্রভাবে আত্মবিশ্বাস, আচরণ ও ব্যক্তিত্ব উন্নত হয়। এমন তথ্য ডেইলি মেইলে প্রকাশিত এক গবেষণাপত্রের।

গবেষকরা বলেন, মেকআপ করলে সংশ্লিষ্ট মহিলার মনের ওপর ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। পরীক্ষার জন্য আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের তিনটি দলে ভাগ করে তাদের কাছ থেকে সাধারণ মনোবিজ্ঞানের বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন গবেষকরা।

এ পরীক্ষার আগে একটি দলের মেয়েদের মেকআপ করতে বলা হয়, একটি দলের পড়ুয়াদের ভালো গান শোনানো হয় এবং তৃতীয় দলকে বলা হয় মানুষের মুখ আঁকতে। যে দলের সদস্যরা গান শুনেছিলেন তাদের পরীক্ষার রেজাল্ট ভালো হয়। তবে সেরা রেজাল্ট করেন মেকআপ করা ছাত্রীরা।

গবেষকরা জানিয়েছেন আসলে মেয়েরা মেকআপ করার পর নিজেদের আরো আকর্ষণীয় মনে করেন। এর ফলে তাদের আত্মবিশ্বাসও বাড়ে। একইসঙ্গে তাদের পড়াশোনাও ভালো হয়।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে