সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের নিরাপত্তায় মুগ্ধ স্মিথ

news-image

স্পোর্টস ডেস্ক :দীর্ঘ প্রতীক্ষার পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ঢাকায় অবস্থান করছে স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া দল। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চড়ে শুক্রবার রাতেই ঢাকায় পা রাখে অজিরা। তবে ঢাকায় পা রেখে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে অসি দলপতি স্মিথ বলেন ‘এখানকার নিরাপত্তায় সত্যিই আমরা মুগ্ধ। আমাদের এ সফরকে সামনে রেখে বাংলাদেশ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। মিরপুরে এসে আমার দারুণ লাগছে।’

শনিবার বিকেল তিনটায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জিম সেশনে অংশ নেয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের। পরের দুইদিন বিসিবি অ্যাকাডেমি মাঠে ব্যাট-বলের স্কিল অনুশীলন চালিয়ে যাবেন তারা।

বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলিয়া দলের এখানকার কন্ডিশনে টেস্ট খেলার কোনো অভিজ্ঞতা নেই। বাংলাদেশের কন্ডিশনে অনভিজ্ঞ দল নিয়ে মাঠে নামতে হবে অস্ট্রেলিয়াকে। তাই দুই ম্যাচের সিরিজে ফেভারিট বাছাইয়ে বেশ সর্তক অসি দলপতি স্টিভেন স্মিথ। সিরিজটি কঠিনই হবে বলে মনে করেন তিনি।

বাংলাদেশে আসার পর প্রথম সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ বলেন, ‘আমার মনে হয়, দারুণ একটি সিরিজ হবে। বাংলাদেশ এখন খুবই ভালো দল। আমি ফেভারিট দল নির্বাচন করতে পারছি না। দলের সামর্থ্য নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আশা করছি পরিকল্পনা কাজে লাগাতে পারব এবং দুর্দান্ত একটি সিরিজ হবে।’

অসি অধিনায়ক আরও বলেন, ‘উপমহাদেশে আমাদের রেকর্ড সমৃদ্ধ করার একটা সুযোগ এসেছে। ভারতে কিছু কিছু ক্ষেত্রে আমরা ভালো করেছি। আমাদের আরও বেশি ভালো করা ও ধারাবাহিক হওয়া দরকার। সামর্থ্য প্রমাণের আরও একটি সুযোগ আমাদের সামনে। আমরা আগে যা শিখেছি সেটা প্রমাণ করে সামনে ভালো কিছু করার আশা করছি।’

সিরিজটি অস্ট্রেলিয়ার জন্য বড় পরীক্ষার, বিশেষভাবে বোলিং অ্যাটাকের। স্মিথ বলেন, ‘তার (ও’কেফি) দুর্ভাগ্য। ভারতের প্রথম টেস্টে দারুণ পারফরমেন্স করেছে সে। অন্য তিনটি টেস্ট সিরিজেও সে দারুণ অবদান রেখেছিলেন। আমরা গ্রুপে নতুন কাউকে দিয়ে কিছু করার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘অ্যাস্টন বেশ কিছু দিন যাবত দলের সঙ্গে আছে। সে কঠোর পরিশ্রম করছে এবং ধারাবাহিকভাবে ভাল করছে।’

বাংলাদেশের সিনিয়র খেলোয়াড়দের ওপর চাপ সৃষ্টি করতে পারলে অস্ট্রেলিয়ার সাফল্য পাবার সুযোগ রয়েছে বলে মনে করেন স্মিথ। বাংলাদেশ কখনো টেস্ট ফরম্যাটে অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি। তিনি বলেন, ‘সাকিব, তামিম ও মুশফিকরা অনেক ক্রিকেট খেলেন এবং নিজেদের খেলা সর্ম্পকে ভালো বুঝতে পারেন। তারা খুবই ভয়ংকর তাই সাফল্য পেতে হলে তাদের আটকাতে হবে।’

তৃতীয়বারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। তবে এই সিরিজটি ২০১৫ সালে হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে সে সময় সফর স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা