,

‘তারেককে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা হবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সহায়তায় তারেক রহমানকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা হবে। শুক্রবার সকালে রাজধানীর রমনা থানা আওয়ামী লীগ ও রমনা থানা যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ এ পর্যন্ত প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার প্রতিটি ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দোষী সবাইকে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২১ আগস্ট সেই গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড (মূল হোতা) তারেক জিয়া, আপনারা জানেন। আরেকটা দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম (রাজনৈতিক আশ্রয়) সে প্রাপ্ত হয়েছেন। কাজেই আমরা কিন্তু ইন্টারপোলের মাধ্যমে তাঁকে বারবার আমরা ফিরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ‘কূটনৈতিকভাবে আমরা যতদূর প্রচেষ্টাগুলো একের পর করে যাচ্ছি। তো আমরা আশা করি, আমরা সফল হব এবং তাঁকেও এই বিচারের মুখোমুখি করতে পারব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর