,

ছাড়পত্র পেল পরীর ‘ইনোসেন্ট লাভ’

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের নজরকাড়া গ্ল্যামারকন্যা পরীমনি অভিনীত সিনেমা ‘ইনোসেন্ট লাভ’। যুগল নির্মাতা অপূর্ব-রানা পরিচালিত এ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক জেফ। সিনেমাটি শুটিং শেষ করা হয়েছে অনেক আগেই। সম্প্রতি এ সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। গতকাল ১৬ আগস্ট সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায় বলে রাইজিংবিডিকে জানান এর নির্মাতা রানা।

এ প্রসঙ্গে রানা রাইজিংবিডিকে বলেন, ‘সিনেমাটির শুটিং অনেক আগেই শেষ করা হয়েছে। মাঝে চলচ্চিত্রের অবস্থা ভালো ছিলনা বলে সেন্সরে জমা দেয়া হয়নি। সিনেমাটি সেন্সর বোর্ড দেখে খুব প্রশংসা করেছে। এ সিনেমায় পরীমনি ও জেফ দারুণ অভিনয় করেছেন। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

২০১৪ সালের শুরুর দিকে রাজধানীর উত্তরায় মহরতের মাধ্যমে শুরু হয়েছিল এ সিনেমার শুটিং। এতে মোট পাঁচটি গান রয়েছে। এর মধ্যে একটি আইটেম গানও রয়েছে। জাবেদ আহমেদ কিসলু ও রুমী সেনের কম্পোজিশনে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, পড়শী, রাজিব, মুন, লিজা, তানজিন রুমা ও রুপম।

জাহিন চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটিতে পরী-জেফ ছাড়া আরো অভিনয় করেছেন-সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী ও কাবিলা।

পরীমনি বর্তমানে সিলেটে ‘নদীর বুকে চাঁদ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া সম্প্রতি প্রথম বাংলাদেশি হিসেবে চাইনিজ একটি সিনেমায় নাম লিখিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী