,

বন্যা দুর্গতদের পাশে ২৯ প্লাটুন সেনা মোতায়েন

news-image

নিজস্ব প্রতিবেদক : উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হওয়ায় বন্যার্তদের সাহায্যার্থে এখন পর্যন্ত ২৯ প্লাটুন সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বুধবার (১৬ আগস্ট) আইএসপিআরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সরকারের নির্দেশে নতুনভাবে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়ে প্রয়োজনীয় স্পিডবোট ও উদ্ধার সামগ্রীসহ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এছাড়াও পূর্বে মোতায়েনকৃত দিনাজপুর, গাইবান্ধা, রংপুর ও সৈয়দপুরে সেনাসদস্য ও উদ্ধার সরঞ্জামাদি বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও উদ্ধার ও বাঁধ রক্ষা কার্যক্রমের পাশাপাশি সেনাবাহিনী বন্যা দুর্গত মানুষের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান শুরু করেছে।

এখন পর্যন্ত উক্ত এলাকাসমূহ হতে সেনাবাহিনী দুই হাজারেরও অধিক মানুষকে উদ্ধারসহ বিপুল পরিমাণ গবাদি-পশু ও গৃহস্থালি সামগ্রী উদ্ধার করেছে।

সেনাবাহিনী সৈয়দপুর ও গাইবান্ধায় ভেঙে যাওয়া বাঁধ মেরামতে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করেছে।

আইএসপিআর আরও জানায়, সেনাবাহিনী নিবিড়ভাবে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বন্যা দুর্গত এলাকায় যে কোনো ধরনের সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর